মণ্ডপমে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘মহাসম্মেলন’, মোদীর মুখে ‘সর্বজন হিতায়’ মন্ত্র, দিল্লিতে পিচাই-অল্টম্যানরা

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর জয়যাত্রার আবহে আজ থেকে দিল্লিতে শুরু হল পাঁচ দিনের মেগা সম্মেলন— ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। সোমবার সকালে প্রগতি ময়দানের ‘ভারত মণ্ডপমে’ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। এই সম্মেলনকে কেন্দ্র করে এদিন সকালেই সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাচীন ভারতীয় দর্শন থেকে ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ মন্ত্র উচ্চারণ করে তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রযুক্তির উন্নতি যেন শেষ পর্যন্ত মানুষের কল্যাণেই নিবেদিত হয়।

এবারের সম্মেলনের মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘মানুষকেন্দ্রিক’ উন্নতির হাতিয়ার করে তোলা। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গবেষক ও শিল্পকর্তাদের স্বাগত জানিয়ে লিখেছেন, “এই আয়োজন আসলে প্রযুক্তির মাধ্যমে সকলের উন্নতির প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।” আগামী বৃহস্পতিবার এই হাই-প্রোফাইল সম্মেলনে বক্তৃতা দেবেন মোদী নিজে। সম্মেলনের সমান্তরালে বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং শিল্পোদ্যোগীদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচিও রয়েছে।

এই ‘এআই’ মহাযজ্ঞে অংশ নিতে চাঁদের হাট বসছে রাজধানীতে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন গুগ্‌লের সুন্দর পিচাই এবং ওপেনএআই-এর স্যাম অল্টম্যানের মতো প্রযুক্তি বিশ্বের মহীরুহরা। উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তালিকায় নাম রয়েছে ভুটান, শ্রীলঙ্কা, গ্রিস-সহ প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধানের। চমকপ্রদ তথ্য হল, এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই ২ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন, যাদের একটি বড় অংশ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং কৃষক। প্রযুক্তি যেন কেবল ড্রয়িংরুমের চর্চায় সীমাবদ্ধ না থেকে সমাজের অন্তিম স্তরে পৌঁছে যায়, ভারত মণ্ডপমের সম্মেলন সেই বার্তাই দিচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার সংশোধনাগারগুলিতে নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। জেলের চার দেওয়ালের অন্দরে বসে যাতে কোনওভাবেই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা…

    Share on Social Media

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    নিউজ ডেস্ক: পূর্বাভাস ছিলই, সেই সম্ভাবনাকে সত্যি করেই বৃহস্পতিবার সাতসকাল থেকে প্রবল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা। বসন্তের শেষ বেলায় আকাশ জুড়ে মেঘের ঘনঘটা; কলকাতা থেকে জেলা— সর্বত্রই প্রায় একই ছবি।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.