রাহুলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্র-বিপর্যয়! তাজপুরে জোড়া মৃত্যু সোদপুরের দুই চিকিৎসকের

নিউজ ডেস্ক: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই ফের উত্তাল সমুদ্র কেড়ে নিল দুটি প্রাণ। এবার অকুস্থল পূর্ব মেদিনীপুরের তাজপুর। বুধবার সন্ধ্যায় সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হল উত্তর ২৪ পরগনার সোদপুরের দুই চিকিৎসকের নিথর দেহ। একের পর এক এমন দুর্ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় তাজপুরে ‘বিশ্ব বাংলা’ গেটের কাছে সমুদ্রে দুটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

সোদপুরের দুই চিকিৎসক:

মৃতদের পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ। দু’জনেরই বয়স ৩৫ বছরের মধ্যে এবং তাঁরা পেশায় চিকিৎসক ছিলেন। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকায়। শখ করে সমুদ্র ভ্রমণে এসে যে এমন পরিণতি হবে, তা ভাবতেও পারছেন না পরিজনরা। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অতীশ বিশ্বাস জানিয়েছেন, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ ও সময় স্পষ্ট হবে।

তালসারি থেকে দিঘা—বিপদের ছায়া সবর্ত্র:

গত রবিবারই ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয়েছিল টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই রহস্যের কিনারা হওয়ার আগেই তাজপুরের এই ঘটনা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে, বুধবার সকালে দিঘার ‘ক্ষণিকা’ ঘাটে স্নান করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন একই পরিবারের দুই পর্যটক। তবে নুলিয়াদের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন বছর আটচল্লিশের সুনীল মুখোপাধ্যায় ও তাঁর নাতনি সোয়ানা। তাঁদের বর্তমানে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

অসতর্কতাই কি কাল হচ্ছে?

বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন এই দুর্ঘটনা? পুলিশ আধিকারিকদের মতে, অনেক পর্যটকই মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নামছেন। নুলিয়াদের সতর্কবার্তা উপেক্ষা করে গভীর জলে চলে যাওয়ার প্রবণতাই মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাজপুর ও মন্দারমণি এলাকা অপেক্ষাকৃত শান্ত হলেও চোরা স্রোতের বিপদ সবসময় থাকে। এই দুর্ঘটনার পর দিঘা, মন্দারমণি ও তাজপুর উপকূল জুড়ে নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে জেলা পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    নিউজ ডেস্ক: ভোটের আবহে এবার সৈকত শহর দিঘার দরজায় কার্যত খিল তুলে দিল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সোমবার এক নজিরবিহীন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আজ মঙ্গলবার…

    Share on Social Media

    রাহুলের মৃত্যুতে রহস্যের চোরাবালি! লীনা-শৈবালের বিরুদ্ধে ‘জিরো এফআইআর’, ময়নাতদন্তের রিপোর্টে অসঙ্গতির পাহাড়

    নিউজ ডেস্ক: রূপোলি পর্দার চেনা হাসিমুখটা চিরতরে হারিয়ে গিয়েছে তালসারির সমুদ্রসৈকতে। কিন্তু জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াণ কি স্রেফ এক দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে চরম গাফিলতি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.