সিলিন্ডার বুকিংয়ের ঝক্কি শেষ, জলপাইগুড়িতে ঘরে ঘরে পৌঁছচ্ছে পাইপলাইনের গ্যাস; লক্ষ্যমাত্রা ৩০ হাজার

রান্নার গ্যাসের সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা কিংবা বুকিংয়ের ঝক্কি— জলপাইগুড়িবাসী এখন এসব থেকে মুক্তি পাওয়ার পথে। শহর ও শহরতলী এলাকায় দ্রুতগতিতে চলছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা ‘পিএনজি’ (PNG) সংযোগের কাজ। হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর এই উদ্যোগে ইতিমধ্যে পাহাড়পুর, পাতকাটা ও মোহিতনগর এলাকার প্রায় ৫,১০০ বাড়িতে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস। সংস্থার লক্ষ্য, আগামী এপ্রিল মাসের মধ্যে শহর ও পঞ্চায়েত এলাকা মিলিয়ে মোট ৩০ হাজার সংযোগ সম্পন্ন করা।

এইচপিসিএল-এর দাবি, প্রথাগত এলপিজি সিলিন্ডারের তুলনায় পাইপলাইনের এই ন্যাচারাল গ্যাস (মিথেন) অনেক বেশি নিরাপদ। এলপিজি-তে বিউটেন ও প্রোপেন থাকে যা বাতাসের চেয়ে ভারী হওয়ায় লিক করলে মেঝের কাছে জমে থাকে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। অন্যদিকে, ন্যাচারাল গ্যাস বাতাসের চেয়ে হালকা। ফলে লিক করলেও তা দ্রুত বায়ুমণ্ডলে মিশে যায়, যা অগ্নিকাণ্ডের আশঙ্কা কমিয়ে দেয়।

ইতিমধ্যে যে সমস্ত গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার শুরু করেছেন, তাঁদের মধ্যে স্বস্তি দেখা গিয়েছে। সিলিন্ডার বুকিং বা বারবার ভাউচার খোঁজার ঝামেলা না থাকায় খুশি গৃহকর্ত্রীরা। তবে খরচের ফারাক নিয়ে শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গ্রাহকদের একাংশের মতে, অন্তত এক মাস ব্যবহারের পর সিলিন্ডারের তুলনায় খরচের প্রকৃত পার্থক্য বোঝা যাবে। আধুনিক এই পরিষেবা জলপাইগুড়ির জনজীবনে এক বড়সড় বদল আনছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.