১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি শেষে উদ্ধার সিঙ্গাপুরগামী ভেসেলের শ্রীলঙ্কান কর্মীর দেহ; গঙ্গার ঘাটে মিলল নিথর শরীর

  নিজস্ব সংবাদদাতা- টানা ১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হল মর্মান্তিক পরিণতির মধ্য দিয়ে। গঙ্গার বুক থেকে উদ্ধার হল সিঙ্গাপুরগামী কন্টেনার ভেসেলের সেই নিখোঁজ কর্মীর নিথর দেহ। শুক্রবার বিকেলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গার জলে দেহটি ভাসতে দেখে উদ্ধার করে। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার ওয়েস্ট পোর্ট থানার ৭ নম্বর এন এস ডক এলাকায় ভেসেল থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন ওই ব্যক্তি।

পোর্ট ট্রাস্ট ও পুলিশ সূত্রে খবর, মৃত কর্মীর নাম প্রভাশ্বরা থারিন্দু বন্দারাওয়াট্টে। তিনি শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন। ‘কোটা দুনিয়া’ নামে একটি কন্টেনার ভেসেল যা চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল, সেখানেই কর্মরত ছিলেন প্রভাশ্বরা। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ভেসেলের অন্য সদস্যরা তাঁকে গঙ্গায় ঝাঁপ দিতে দেখে চিৎকার শুরু করেন। খবর দেওয়া হয় ভেসেলের ক্যাপ্টেনকে। মুহূর্তের মধ্যে পোর্ট ট্রাফিক এবং মেরিন বিভাগ উদ্ধারকাজ শুরু করলেও রাতের অন্ধকারে তাঁর হদিস মেলেনি।

শুক্রবার সকাল থেকেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল আধুনিক সরঞ্জামের সাহায্যে তল্লাশি জারি রাখে। বিকেলে দেহটি ভেসে উঠলে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তিনি কেন হঠাৎ চলন্ত ভেসেল থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মানসিক অবসাদ নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, এদিনই আহিরীটোলা ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে অন্য এক ব্যক্তি তলিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর খোঁজেও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে মহানগরীর নিরাপত্তা আঁটসাঁট করতেই বেরিয়ে এল বড়সড় ‘অস্ত্র-যোগ’। বুধবার দুপুরে খাস কলকাতার স্ট্র্যান্ড রোড এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.