‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে ৩ কোটি খোয়ালেন বেহালার দম্পতি, মারকিউ স্ট্রিট থেকে গ্রেফতার জালিয়াত

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সিবিআই বা ইডি-র নাম ভাঁজিয়ে ‘ডিজিটাল গ্রেফতারি’র ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতানোর নয়া কারবার খাস কলকাতায়। বেহালার এক ব্যবসায়ী দম্পতিকে কার্যত গৃহবন্দি করে তিন কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও এক যুবককে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম মহম্মদ আমজাদ। রবিবার রাতে মারকিউ স্ট্রিট এলাকায় তাঁর ডেরায় হানা দিয়ে এই সাফল্য পায় পুলিশ।

ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে। পুলিশ সূত্রের খবর, বেহালার বাসিন্দা পেশায় ব্যবসায়ী বিধান ঘোষদস্তিদারকে প্রথম ফোনটি করে এক ব্যক্তি নিজেকে কুরিয়ার সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে। দাবি করা হয়, বিধানবাবুর নামে আসা একটি পার্সেলে নিষিদ্ধ মাদক মিলেছে এবং বিষয়টি সিবিআই ও ইডি-র নজরে রয়েছে। এর ঠিক পরেই এক ব্যক্তি সিবিআই আধিকারিক ‘অমিত কুমার’ সেজে ভিডিও কল করে ওই দম্পতিকে। ভিডিও কলে দেখানো হয় সিবিআই, আরবিআই এবং ইডি-র ভুয়ো পরিচয়পত্র। ভয় দেখানো হয়, অবিলম্বে টাকা না দিলে তাঁদের গ্রেফতার করা হবে। আতঙ্কে ওই দম্পতি দফায় দফায় মোট ৩ কোটি ১ লক্ষ টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সাইবার ক্রাইম থানায় দ্বারস্থ হন তাঁরা।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মারকিউ স্ট্রিটে আমজাদের একটি দোকান রয়েছে। তাঁর গোপন ডেরায় তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। সেখান থেকে উদ্ধার হয়েছে ১২টি সিম বক্স, ২,২৫০টি প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড, ১৭টি মোবাইল ফোন, ৯টি রাউটার এবং একটি ল্যাপটপ। তদন্তকারীদের অনুমান, ধৃত আমজাদ আন্তর্জাতিক প্রতারণা চক্রের একটি বড় যোগসূত্র হতে পারে। এত বিশাল সংখ্যক সিম কার্ড ও টেলিকমিউনিকেশন সরঞ্জাম দিয়ে বড়সড় কোনও নেটওয়ার্ক চালানো হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে মহানগরীর নিরাপত্তা আঁটসাঁট করতেই বেরিয়ে এল বড়সড় ‘অস্ত্র-যোগ’। বুধবার দুপুরে খাস কলকাতার স্ট্র্যান্ড রোড এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.