ঘরের শত্রু বিভীষণ! জিনপিঙের ‘ডানহাত’-এর বিরুদ্ধেই পরমাণু তথ্য পাচার ও সেনা অভ্যুত্থানের ছক, তোলপাড় বেজিং

বেজিং: শি জিনপিং হয়তো স্বপ্নেও ভাবেননি, আঘাতটা আসবে এত কাছ থেকে। চিনের মহাপ্রাচীরের আড়ালে যে বড়সড় ফাটল ধরেছে, তা এবার দিনের আলোর মতো স্পষ্ট। চিনের প্রেসিডেন্টের সবথেকে বিশ্বাসভাজন তথা পিএলএ (PLA)-র শীর্ষ সেনাকর্তার বিরুদ্ধেই উঠল দেশের পরমাণু অস্ত্রের গোপন নকশা ও তথ্য আমেরিকায় পাচার করার অভিযোগ। এখানেই শেষ নয়, তলে তলে সেনা অভ্যুত্থানের মাধ্যমে জিনপিঙের তখত উল্টে দেওয়ার সলতে পাকানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

বিশ্বাসঘাতক খোদ ‘সেনাপতি’? অভিযুক্ত লিউ ঝেনলি চিনের জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান এবং এতদিন জিনপিঙের ‘ডানহাত’ বলেই পরিচিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার হাতে চিনের স্পর্শকাতর পরমাণু তথ্য তুলে দেওয়ার অভিযোগ ওঠার পরেই তাঁকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে এই ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নাম উঠে এসেছে চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান তথা আর এক শীর্ষ কর্তা ঝাং ইউশিয়ার।

অভ্যুত্থানের ছক ও দুর্নীতির পাহাড় সূত্রের খবর, শুধু তথ্য পাচারই নয়, জিনপিং জমানার অবসান ঘটাতে বড়সড় সেনা অভ্যুত্থানের পরিকল্পনাও নাকি কষছিলেন এই দুই শীর্ষ কর্তা। ঝাংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি ইউয়ান ঘুষ নিয়েছেন। চিনের সেনার মুখপত্র ‘পিএলএ ডেইলি’ (PLA Daily)-র রিপোর্ট অনুযায়ী, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে থেকেও লিউ ও ঝাং কমিউনিস্ট পার্টির আদর্শ বিরোধী কাজ করেছেন। অভিযোগ, তাঁরা সেনার ঐক্যে ফাটল ধরিয়ে সমান্তরাল ক্ষমতা কেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন।

জিনপিঙের ‘শুদ্ধিকরণ’ অভিযান ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনী বা পিএলএ-কে পার্টির অনুশাসনে বাঁধতে কড়া পদক্ষেপ করে আসছেন জিনপিং। কিন্তু খোদ সেনার শীর্ষস্তরে এমন বিশ্বাসঘাতকতার নজির সামনে আসায় নড়েচড়ে বসেছে বেজিং। শোনা যাচ্ছে, লিউ ঝেনলিকে ইতি মধ্যেই গোপন ডেরায় আটক করে জেরা শুরু হয়েছে। যদিও ঝাং ইউশিয়া বর্তমানে কোথায়, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, এই ঘটনার জেরে চিনের সেনাবাহিনীর শীর্ষস্তর এখন কার্যত নেতৃত্বহীন বা ‘ফাঁকা’। খুব শীঘ্রই সেনাবাহিনীকে ঢেলে সাজাতে বড়সড় রদবদল বা ‘পার্জ’ (Purge) শুরু করতে চলেছেন চিনের প্রেসিডেন্ট। ড্রাগনের দেশে এখন তাই চরম বিশ্বাসহীনতার পরিবেশ।

ছবি: এআই (AI)

Share on Social Media
  • Related Posts

    ইরানের মিসাইল হানায় তছনছ ইজরায়েলের ‘লিটল ইন্ডিয়া’, পরমাণু কেন্দ্রে হামলার ছক তেহরানের!

    নিউজ ডেস্ক: ইদের রাতে রণক্ষেত্রের চেহারা নিল ইজরায়েল। আকাশ চিরে ধেয়ে এল ইরানের একের পর এক মিসাইল। বিকট শব্দ আর আগুনের গোলারtarget হল ইজরায়েলের ‘লিটল ইন্ডিয়া’ নামে পরিচিত ডিমোনা (Dimona)…

    Share on Social Media

    নেপালে ভয়াবহ পথদুর্ঘটনা: তীর্থযাত্রীবোঝাই বাস উল্টে মৃত ৭ ভারতীয়, শোকের ছায়া

    নিউজ ডেস্ক: নেপালে তীর্থ সেরে ফেরার পথে মর্মান্তিক পরিণতি। শনিবার গভীর রাতে নেপালের গোর্খা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি যাত্রিবাহী ছোট বাস। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.