পুলিশি চাপে মাঝপথেই থামল অনশন! সরাসরি ট্রেনের দাবিতে চাঞ্চল্য কীর্ণাহার, হতাশ হাজারো রেলযাত্রী

নিজস্ব সংবাদদাতা, কীর্ণাহার:
দীর্ঘ ১০৯ বছরের বঞ্চনা ঘোচাতে এবং সরাসরি কলকাতা যাওয়ার ট্রেনের দাবিতে, বুধবার ১৮ই ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ঐতিহাসিক অনশন শুরু হয়েছিল বীরভূমের কীর্ণাহার রেল স্টেশনে। কিন্তু গণতান্ত্রিক সেই আন্দোলন বেশিক্ষণ স্থায়ী হতে দিল না প্রশাসন। রেল পুলিশ (GRP) এবং রাজ্য পুলিশের (WBP) চাপে দুপুর আনুমানিক ১২:৩০ নাগাদ অনশন কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হন আন্দোলনকারীরা।

‘আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন’-এর ডাকে এদিন সকাল থেকেই স্টেশনে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। দাবি ছিল একটাই—রামপুরহাট বা আহমদপুর থেকে লাভপুর-কীর্ণাহার-কাটোয়া-নবদ্বীপ ধাম-ব্যান্ডেল হয়ে সকালে হাওড়া বা শিয়ালদহ যাওয়ার এবং বিকেলে ফেরার একটি সরাসরি ট্রেন চালু করতে হবে।

সংগঠনের সদস্য সুবীর সেন, রাহুল মন্ডলরা জানান, “আমরা ২০২১ সাল থেকে শান্তিপূর্ণভাবে এই দাবি জানিয়ে আসছি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রেলমন্ত্রীর দপ্তরে বারবার চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজ বাধ্য হয়েই আমরা অনশনের পথ বেছে নিয়েছিলাম।”

তবে ঘটনার মোড় ঘোরে দুপুরের দিকে। আন্দোলনকারীদের অভিযোগ, সকালের দিকে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও, বেলা বাড়ার সাথে সাথে ‘উপরতলার নির্দেশ’-এর দোহাই দিয়ে চাপ সৃষ্টি করা শুরু হয়। স্থানীয় পুলিশ ও জিআরপি আধিকারিকরা জানান, “উপমহল থেকে আমাদের উপর চাপ সৃষ্টি করছে, এবং আপনারা দীর্ঘক্ষণ স্টেশনে বসে থাকতে পারবেন না।” প্রশাসনের এই উচ্চপদস্থ নির্দেশের চাপে পড়ে এবং ভবিষ্যতে আলোচনার পথ খোলা রাখতে দুপুর সাড়ে ১২টা নাগাদ অনিচ্ছা সত্ত্বেও অনশন তুলে নিতে বাধ্য হন তাঁরা।

এলাকাবাসীর কথায়, “একটি মাত্র সরাসরি ট্রেন আমাদের বিলাসিতা নয়, ন্যায্য অধিকার।” যদিও যাত্রী সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আজকের মতো কর্মসূচি স্থগিত হলেও, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের গণতান্ত্রিক লড়াই থামবে না এবং পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে যাত্রী সংগঠন।

Share on Social Media
  • Related Posts

    এবারও শান্তিনিকেতনে হচ্ছে না সর্বজনীন বসন্ত উৎসব, ঘরোয়া ‘বন্দনা’তেই সায় বিশ্বভারতী কর্তৃপক্ষের

    আশঙ্কাই সত্যি হল। গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও দোলের দিন বিশ্বভারতীতে ঐতিহ্যবাহী সেই উন্মুক্ত বসন্ত উৎসব হচ্ছে না। বুধবার কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য…

    Share on Social Media

    সিউড়ি হাসপাতালে মোবাইল বিস্ফোরণে হুলস্থুল, প্রাণভয়ে ছোটাছুটি মায়েদের; তালাবন্ধ ওয়ার্ডে ‘বন্দি’ শিশুদের নিয়ে চরমে আতঙ্ক

    নিজস্ব সংবাদদাতা- সাতসকালে হাসপাতালের ওয়ার্ডের নিস্তব্ধতা চিরে বিকট শব্দ। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের শিশু বিভাগে মোবাইল বিস্ফোরণকে কেন্দ্র করে মঙ্গলবার চরম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    পুলিশি চাপে মাঝপথেই থামল অনশন! সরাসরি ট্রেনের দাবিতে চাঞ্চল্য কীর্ণাহার, হতাশ হাজারো রেলযাত্রী

    পুলিশি চাপে মাঝপথেই থামল অনশন! সরাসরি ট্রেনের দাবিতে চাঞ্চল্য কীর্ণাহার, হতাশ হাজারো রেলযাত্রী

    ‘পুষ্টিকর খাদ্য’র আড়ালে মাদক পাচার, মণিপুর থেকে আকাশপথে কারবার! মালদা পুলিশের জালে কালিয়াচকের ৪ পাণ্ডা

    ‘পুষ্টিকর খাদ্য’র আড়ালে মাদক পাচার, মণিপুর থেকে আকাশপথে কারবার! মালদা পুলিশের জালে কালিয়াচকের ৪ পাণ্ডা

    পরিষেবায় সেরার সেরা বালুরঘাট জেলা হাসপাতাল, কেন্দ্রীয় মূল্যায়নে টানা চারবার রাজ্যের শীর্ষে দক্ষিণ দিনাজপুর

    পরিষেবায় সেরার সেরা বালুরঘাট জেলা হাসপাতাল, কেন্দ্রীয় মূল্যায়নে টানা চারবার রাজ্যের শীর্ষে দক্ষিণ দিনাজপুর

    বিদ্যুৎ বিলে রাশ টেনে জনকল্যাণে নজর, সৌরবিদ্যুৎ ব্যবহারে জেলায় নজির গড়ল দক্ষিণ দিনাজপুর

    বিদ্যুৎ বিলে রাশ টেনে জনকল্যাণে নজর, সৌরবিদ্যুৎ ব্যবহারে জেলায় নজির গড়ল দক্ষিণ দিনাজপুর

    উচ্চমাধ্যমিকের মাঝেই বাস-সঙ্কট ডুয়ার্সে! ১৫ বছর পূর্ণ হওয়ায় জয়ন্তী-জলদাপাড়া রুটে থমকাচ্ছে চাকা

    উচ্চমাধ্যমিকের মাঝেই বাস-সঙ্কট ডুয়ার্সে! ১৫ বছর পূর্ণ হওয়ায় জয়ন্তী-জলদাপাড়া রুটে থমকাচ্ছে চাকা

    টাকার লোভে মনীষীদের মূর্তি ভাঙচুর! ভগবানপুরে ক্লাব উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র, বিঁধলেন শুভেন্দু

    টাকার লোভে মনীষীদের মূর্তি ভাঙচুর! ভগবানপুরে ক্লাব উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র, বিঁধলেন শুভেন্দু
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.