ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

নিউজ ডেস্ক: উৎসবের আবহেই বিষাদের ছায়া মালদার ইংরেজবাজারে। শনিবার সকালে রথবাড়ি এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটের একাংশের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও একজন। মৃত ব্যক্তির নাম মিন্টু সরকার, তিনি ওই মার্কেটের নৈশপ্রহরী ছিলেন। আহত সাফাইকর্মী দীপ সর্দারকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতভর বৃষ্টির জেরে ওই বহু পুরনো এবং জরাজীর্ণ মার্কেট ভবনটি আরও দুর্বল হয়ে পড়েছিল। শনিবার সকালে আচমকাই বিশাল একটি অংশ ধসে পড়ে। সেই সময় মিন্টু ও দীপ দুজনেই ছাদের নিচে ছিলেন। বিকট শব্দে মার্কেট চত্বর কেঁপে উঠতেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। কিন্তু মিন্টু সরকারকে বাঁচানো সম্ভব হয়নি। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই দুর্ঘটনার পরই ইংরেজবাজার পুরসভা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। ব্যবসায়ী সংগঠনের অভিযোগ, ২০১৮ সাল থেকে এই বিপজ্জনক মার্কেটটি সংস্কারের জন্য বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রশাসনের কোনও হেলদোল ছিল না। তাঁদের দাবি, সঠিক সময়ে সংস্কার হলে এই প্রাণহানি এড়ানো যেত। বর্তমানে পুরো মার্কেট চত্বরটি পুলিশি ঘেরাটোপে রাখা হয়েছে এবং বাকি অংশ কতটা বিপজ্জনক তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।

Share on Social Media
  • Related Posts

    নিশিরাতে দরজায় কড়া নাড়ছে আতঙ্ক, ‘স্টোনম্যান’ বিভীষিকার মাঝে এবার দুষ্কৃতী-ত্রাস মালদহে

    নিউজ ডেস্ক: অন্ধকার নামলেই থমথমে হয়ে যাচ্ছে পথঘাট। মালদহের মিলকি ফাঁড়ির অধীনে থাকা গ্রামগুলিতে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। পাথর দিয়ে মাথায় আঘাত করে তিন মহিলার খুনের স্মৃতি এখনও টাটকা,…

    Share on Social Media

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    নিউজ ডেস্ক: উৎসবের আবহেই রক্ত ঝরল মালদায়। এক গৃহবধূকে নৃশংসভাবে খুন করে সোনার অলঙ্কার লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার অন্তর্গত মিলকি গ্রাম পঞ্চায়েতের আনন্দমোহনপুর এলাকায়। শনিবার গভীর রাতে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.