মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

নিউজ ডেস্ক: ক্যালেন্ডার বলছে মার্চ শেষ হতে চলল, কিন্তু প্রকৃতির রূপ দেখে বোঝার উপায় নেই যে বসন্ত বিদায় নিয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার দাপটে গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মাঝেই এবার তুষারপাতের সাক্ষী হল উত্তরবঙ্গ। প্রবল তুষারপাতে কার্যত ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তাঘাট। প্রায় ছয় ইঞ্চি পুরু বরফের চাদরে বন্দি পাহাড়ের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শুধু দার্জিলিং নয়, প্রতিবেশী রাজ্য সিকিমেও অবিরাম তুষারপাতের জেরে পর্যটন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটেছে। শুক্রবার রাতভর বৃষ্টির পর শনিবার সকালেও জেলাগুলিতে বৃষ্টির রেশ বজায় ছিল। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৮ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সান্দাকফুতে তুষারপাতের জেরে বর্তমানে শতাধিক পর্যটক আটকে পড়েছেন। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, বরফ সরিয়ে পর্যটকদের সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।

তুষারপাতের দাপট দেখা গিয়েছে সিকিমেও। লাচেন থেকে থাঙ্গু এবং থাঙ্গু থেকে গুরুদোংমার যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বরফে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইউমথাং ভ্যালি থেকে জিরো পয়েন্টের যোগাযোগ বিচ্ছিন্ন। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, মার্চের শেষে এসে পাহাড়ে এমন তুষারপাত বেশ অস্বাভাবিক। আগামীকালও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও আগামী ২৪ মার্চ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Share on Social Media
  • Related Posts

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত অষ্টম ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র ডিরেক্টর ঋষভ চৌধুরী। গত ১৬ থেকে ২৩ জুলাই…

    Share on Social Media

    ভোটের প্রচারে নাম বদল ঐতিহ্যবাহী টয় ট্রেনের, পাহাড়ে ছুটল ‘ডেমোক্রেসি এক্সপ্রেস’

    নিউজ ডেস্ক: নীল ধোঁয়া উড়িয়ে বাতাসিয়া লুপের বাঁকে সেই চেনা কু-ঝিকঝিক শব্দ এবার বদলে গেল গণতন্ত্রের আহ্বানে। শতবর্ষ প্রাচীন হেরিটেজ টয় ট্রেন এবার অংশ নিল নির্বাচন কমিশনের ভোট সচেতনতা অভিযানে।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.