হাদি খুনে ‘জামাত-বিএনপি’ যোগের বিস্ফোরক দাবি ধৃতের! বিধাননগর আদালতে পেশ ফয়জলকে

নিউজ ডেস্ক: বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে নয়া মোড়। এই খুনের ঘটনায় ধৃত প্রধান অভিযুক্ত ফয়জল করিম মাসুদ এবার সরাসরি আঙুল তুললেন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শিবির ‘জামাত-বিএনপি’-র দিকে। রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফয়জল দাবি করেন, তিনি নির্দোষ এবং এই গোটা ঘটনাটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল।

গত ১২ ডিসেম্বর বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত ফয়জল করিম মাসুদ এবং আলমগির হোসেন গত ৮ মার্চ বনগাঁ-বাগদা রোড থেকে বেঙ্গল এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হন। রবিবার ১৪ দিনের জেল হেফাজত শেষে তাঁদের পুনরায় আদালতে পেশ করা হয়। প্রিজন ভ্যানে ওঠার সময় ফয়জল চিৎকার করে বলেন, “আমি খুন করিনি। হাদি আসলে জামাতের প্রোডাক্ট, ও একটা জঙ্গি! এটা জামাত-বিএনপির চাল হতে পারে।” সিসিটিভি ফুটেজে তাঁকে গুলি চালাতে দেখা গিয়েছে— এই অভিযোগও তিনি পুরোপুরি অস্বীকার করেন।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিলেন। ধৃতদের সওয়াল শুনে আদালত তাঁদের আগামী ২ এপ্রিল পর্যন্ত পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এই খুনের ঘটনায় আন্তর্জাতিক যোগসূত্র থাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) শীঘ্রই এই মামলার তদন্তভার হাতে নিতে চলেছে। বাংলাদেশের এক উদীয়মান নেতার খুনের নেপথ্যে কোনও বড়সড় জঙ্গি সংগঠন বা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, এনআইএ তদন্তে এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    ‘অনার কিলিং’ নারকেলডাঙায়! বোনকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে মুম্বই থেকে ফেরার দাদা ধৃত

    নিউজ ডেস্ক: খাস কলকাতায় ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে খুনের হাড়হিম করা ঘটনা। নিজের বোনকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দাদ। ধৃতের নাম সঞ্জিত শা। শুক্রবার…

    Share on Social Media

    বেপরোয়া গতির বলি আরও এক? জেমস লং সরণিতে ফের দুর্ঘটনা, জখম বাইকচালক

    নিউজ ডেস্ক: ঠাকুরপুকুরে দুই ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের রক্তাত্ব হল জেমস লং সরণি। ট্রাফিক পুলিশের নজরদারি ও কড়াকড়ির মধ্যেই শুক্রবার রাতে বেহালা শ্রীসংঘ ক্লাবের সামনে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সততার নজির জঙ্গিপুরে! রাস্তায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা মালিককে ফেরালেন ট্র্যাফিক পুলিশ

    সততার নজির জঙ্গিপুরে! রাস্তায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা মালিককে ফেরালেন ট্র্যাফিক পুলিশ

    ভোটের মুখে মালদহে শোরগোল! প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৬

    ভোটের মুখে মালদহে শোরগোল! প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৬

    ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি! আগামী কয়েকদিন ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

    ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি! আগামী কয়েকদিন ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

    হাদি খুনে ‘জামাত-বিএনপি’ যোগের বিস্ফোরক দাবি ধৃতের! বিধাননগর আদালতে পেশ ফয়জলকে

    হাদি খুনে ‘জামাত-বিএনপি’ যোগের বিস্ফোরক দাবি ধৃতের! বিধাননগর আদালতে পেশ ফয়জলকে

    সুন্দরবনে বাঘিনির কবলে মৎস্যজীবী, সঙ্গীদের সাহসিকতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা

    সুন্দরবনে বাঘিনির কবলে মৎস্যজীবী, সঙ্গীদের সাহসিকতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা

    ওপার বাংলায় মোহভঙ্গ! দেশভাগের অন্য যন্ত্রণার কথা উঠে এল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

    ওপার বাংলায় মোহভঙ্গ! দেশভাগের অন্য যন্ত্রণার কথা উঠে এল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণায়
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.