বেপরোয়া গতির বলি আরও এক? জেমস লং সরণিতে ফের দুর্ঘটনা, জখম বাইকচালক

নিউজ ডেস্ক: ঠাকুরপুকুরে দুই ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের রক্তাত্ব হল জেমস লং সরণি। ট্রাফিক পুলিশের নজরদারি ও কড়াকড়ির মধ্যেই শুক্রবার রাতে বেহালা শ্রীসংঘ ক্লাবের সামনে বেপরোয়া গতির বলি হতে যাচ্ছিলেন আরও এক যুবক। একটি দ্রুতগামী এসইউভি (SUV) গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন হরিদেবপুরের বাসিন্দা সন্তু সাহা (২৫)। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাতের কলকাতার পথ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গলি থেকে বাইক নিয়ে মেন রোডে ওঠার সময় চৌরাস্তামুখী একটি এসইউভি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ইমপ্যাক্ট এতটাই জোরালো ছিল যে বাইক থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন সন্তু। পুলিশ উদ্ধার করে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘাতক গাড়িটির বিমার (Insurance) মেয়াদ গত ২০২৪ সালেই শেষ হয়ে গিয়েছিল। বৈধ নথিপত্র ছাড়াই কীভাবে রাজপথে এমন বেপরোয়া গতিতে গাড়িটি চলছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

অন্যদিকে, শনিবার দুপুরে ইএম বাইপাসের মেট্রোপলিটন ক্রসিংয়েও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি ভারী পণ্যবাহী লরির ধাক্কায় গুরুতর জখম হন তন্ময় মিত্র নামে এক যুবক। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারের ‘রেড জোন’-এ জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত ৭ ফেব্রুয়ারি ঠাকুরপুকুরে জোড়া মৃত্যুর পর জেমস লং সরণিতে গতির সীমা বেঁধে দেওয়া ও ব্লাইন্ড স্পট চিহ্নিত করার কাজ করেছিল লালবাজার। কিন্তু দেড় মাসের মাথাতেই এই পুনরাবৃত্তি প্রমাণ করছে, স্রেফ প্রচার নয়, চালকদের মানসিকতা ও কড়া আইনি পদক্ষেপই এখন একমাত্র পথ।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.