অনলাইন গেমে বাধা দেওয়ায় মর্মান্তিক পরিণতি, বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু তিন বোনের

গাজ়িয়াবাদ: স্মার্টফোনের মরণনেশা কেড়ে নিল তিন কিশোরীর প্রাণ। অনলাইনে গেম খেলায় বাবা-মায়ের নিষেধাজ্ঞায় অভিমান করে বহুতলের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল তিন বোন। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের লোনি এলাকার একটি আবাসনে এই শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত তিন বোনের বয়স ১২, ১৪ এবং ১৬ বছর।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, করোনাকালের ঘরবন্দি দশা থেকেই তিন বোনের মধ্যে মোবাইল গেমের প্রতি তীব্র আসক্তি তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই নেশা এতটাই গভীর হয় যে, স্কুলের পঠনপাঠন শিকেয় তুলে দিনরাত মোবাইলের পর্দায় মজে থাকত তারা। মাঝেমধ্যে স্কুল ফাঁকি দিয়েও চলত গেমিং। এই আসক্তি নিয়ে বাড়িতে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। মঙ্গলবার রাতেও অনলাইনে একটি বিশেষ ‘টাস্ক-বেস্‌ড’ গেম খেলা নিয়ে বাবা-মায়ের সঙ্গে তাদের তীব্র কথা কাটাকাটি হয়। এর পরেই চরম সিদ্ধান্ত নেয় ওই তিন কিশোরী। রাত ২টো নাগাদ তারা আবাসন থেকে ঝাঁপ দেয়।

খবর পেয়ে টিলা মোড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের অনুমান, গেমে বাধা দেওয়া এবং বাবা-মায়ের বকাবকি সহ্য করতে না পেরেই তিন বোন একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এবং গেমটির ধরন খতিয়ে দেখার পর এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা।

Share on Social Media
  • Related Posts

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    নিউজ ডেস্ক: রোদ-ঝলমলে সোমবার দেখে যাঁরা ভেবেছিলেন দুর্যোগ কেটে গিয়েছে, তাঁদের জন্য দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চৈত্র মাস পড়লেও পিছু ছাড়ছে না অকাল বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায়…

    Share on Social Media

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    নিউজ ডেস্ক: সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে রাজ্যের স্কুল পাঠ্যবইয়ে ‘বিকৃত ইতিহাস’ পড়ানো হচ্ছে— এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.