সাতসকালে ফের মেট্রো বিভ্রাট, দক্ষিণেশ্বরে সিগন্যাল বিপর্যয়ে ‘খণ্ডিত’ ব্লু লাইন, নাকাল অফিসযাত্রী ও পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অফিসের ব্যস্ত সময়ে ফের পরিষেবা বিভ্রাটের মুখে পড়ল শহর কলকাতার লাইফলাইন। বুধবার সকালে উত্তর-দক্ষিণ করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বরে সিগন্যালিং ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর জেরে দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত আপ ও ডাউন— উভয় লাইনেই ট্রেন চলাচল প্রায় আধঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে। ফলে সাতসকালেই ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলপড়ুয়াদের।

মেট্রো রেল সূত্রে খবর, বুধবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনের সিগন্যালিং ব্যবস্থায় বড়সড় গোলযোগ ধরা পড়ে। নিরাপত্তার খাতিরে ওই স্টেশনে ট্রেন ঢোকা ও বেরোনো অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। এর জেরে কবি সুভাষ অভিমুখী যাত্রীদের জন্য ‘শর্ট টার্মিনেটেড’ বা ভাঙাপথে পরিষেবা চালু রাখা হয়। ট্রেনগুলি বরানগর স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাতায়াত করে।

ঘটনাস্থলে মেট্রোর ইঞ্জিনিয়াররা পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। প্রায় আধঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ সিগন্যালিং ত্রুটি মেরামত করা সম্ভব হয় এবং পুরো পথে পরিষেবা পুনরায় চালু হয়। তবে ট্রেনের সূচি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।

সকালের ব্যস্ত সময়ে এই বিপর্যয়ের জেরে বিপাকে পড়েন হুগলি ও উত্তর শহরতলির বহু মানুষ, যাঁরা দক্ষিণেশ্বর স্টেশনের ওপর নির্ভরশীল। হঠাত পরিষেবা বন্ধের ঘোষণায় বিভ্রান্ত হয়ে পড়ে একা যাতায়াত করা খুদে স্কুলপড়ুয়ারাও। মেট্রো থেকে বেরিয়ে বাধ্য হয়েই ট্যাক্সি বা বাসে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন যাত্রীরা, যার ফলে সংলগ্ন রাস্তাগুলিতেও সাময়িক ভিড় বাড়ে। নিত্যযাত্রীদের অভিযোগ, ব্লু লাইনে যান্ত্রিক গোলযোগ এখন প্রায় দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Share on Social Media
  • Related Posts

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। ভারত-বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে চায় প্রশাসন।…

    Share on Social Media

    নিউটাউনে বিজেপি কর্মী খুন, সল্টলেকে ঘরছাড়া তৃণমূল কাউন্সিলর; বিধাননগর জুড়ে চূড়ান্ত অশান্তি

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিধাননগর ও নিউটাউন এলাকা। মঙ্গলবার বিকেলে নিউটাউনের বালিগড়িতে মধু মণ্ডল (৪৫) নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.