আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

নিউজ ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই আসানসোলে বড়সড় বিপত্তি। আসানসোল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়গড় এলাকায় নুনিয়া নদীর ওপর একটি নির্মীয়মাণ সেতুর লোহার কাঠামো শুক্রবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই ঢালাইয়ের ঠিক আগের মুহূর্তে ভেঙে পড়েছে এই সেতু। যদিও বরাতজোরে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

আসানসোলের ধেমোমেন, গোপালপুর, সাতাশা ও কুলটির সীতারামপুর সহ সংলগ্ন অঞ্চলের প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুটি। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর উপরের অংশে আজই ঢালাই হওয়ার কথা ছিল। ভোটের আগে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও, এই ভাঙন সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঠিকাদার সংস্থা ও প্রশাসনের চরম গাফিলতিতেই এই দুর্ঘটনা।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তৃণমূল নেতা মন্টু রজক হুঁশিয়ারি দিয়েছেন যে, জননিরাপত্তার খাতিরে নিম্নমানের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অন্যদিকে, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, “নির্মাণাধীন অবস্থায় কেন এমন হল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানউতোর। রাজ্য সরকারের একাংশের বিরুদ্ধে দুর্নীতি, চুরি ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে সরব হয়েছে বিরোধী শিবির। নির্বাচনের আগে এই সেতু-বিপত্তি শাসক দলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    রবিবার আসানসোল ডিভিশনে ট্রেন বিভ্রাট, লাইন রক্ষণাবেক্ষণের জেরে বাতিল একগুচ্ছ মেমু ও ডেমু

    নিউজ ডেস্ক: হাওড়ার পর এবার ট্রেন চলাচলে কোপ আসানসোল ডিভিশনে। রেললাইনের নিরাপত্তা এবং পরিকাঠামো খতিয়ে দেখতে রবিবার, ৮ মার্চ আসানসোল ডিভিশনের বিভিন্ন সেকশনে জরুরি ‘ডিস্ট্রেসিং ব্লক’-এর কাজ চালানো হবে। আর…

    Share on Social Media

    পশ্চিম বর্ধমানে ভোটার তালিকায় বড়সড় রদবদল, ছাঁটাই ৩ লক্ষ ২০ হাজার নাম

    নিউজ ডেস্ক: সারা রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার পশ্চিম বর্ধমান জেলাতেও প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। জেলা নির্বাচন আধিকারিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ থেকে বর্তমান সময় পর্যন্ত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.