আসানসোল-সহ শিল্পাঞ্চলে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

নিউজ ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবার বিকেলেও প্রবল ঝড়বৃষ্টি আর বজ্রপাতে লন্ডভন্ড হয়ে গেল আসানসোল, চিত্তরঞ্জন, রানিগঞ্জ ও জামুড়িয়া শিল্পাঞ্চল। বুধবার বিকেলে প্রায় ৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া কালবৈশাখীর দাপটে গোটা শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বহু প্রাচীন গাছ ও বিদ্যুতের খুঁটি, যার জেরে রাতভর বিদ্যুৎহীন ছিল বিস্তীর্ণ এলাকা।

রানিগঞ্জের তিরাট গ্রাম এলাকায় দু’টি টালির বাড়ির উপরে গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়ায় উড়ে গিয়েছে একটি টিনের চালার বাড়ি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চায়েত নির্মিত একটি শৌচালয়। বক্তারনগর এলাকায় একটি চলন্ত টোটোর উপরে তালগাছ ভেঙে পড়লে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়, তবে অল্পের জন্য রক্ষা পান তিন যাত্রী। এ ছাড়া বহু পুরোনো গাছ উপড়ে পড়ে বক্তারনগর ও জামুড়িয়ার সার্থকপুর এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ছিড়ে যায় বিদ্যুতের তার, ফলে জামুড়িয়া ও রূপনারায়ণপুরের একাধিক এলাকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

আসানসোলের বোতল মসজিদ এলাকায় একটি বিশালাকার গাছ বিদ্যুতের খুঁটির উপরে আছড়ে পড়ায় গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। অভিযোগ, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ দপ্তর বা পুরসভা গাছ সরিয়ে মেরামতির কোনও উদ্যোগ না-নেওয়ায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দ্রুত বিদ্যুৎ স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার দুপুরে আসানসোলের জিটি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তৃণমূল নেতা রবিউল ইসলামের নেতৃত্বে প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই অবরোধ। বিক্ষোভকারীদের অভিযোগ, তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না-থাকায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে, বিদ্যুতের খুঁটি থেকে বড় গাছ সরানোর মতো পরিকাঠামো তাদের নেই, তাই পুরসভাকে অনুরোধ করা হয়েছে। অন্য দিকে, আসানসোল পুরসভা জানিয়েছে, বুধবার রাত থেকেই শহর পরিষ্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল হওয়ায় সব জায়গায় পৌঁছাতে কিছুটা সময় লাগছে। বৃহস্পতিবার বিকেলে ফের বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    রবিবার আসানসোল ডিভিশনে ট্রেন বিভ্রাট, লাইন রক্ষণাবেক্ষণের জেরে বাতিল একগুচ্ছ মেমু ও ডেমু

    নিউজ ডেস্ক: হাওড়ার পর এবার ট্রেন চলাচলে কোপ আসানসোল ডিভিশনে। রেললাইনের নিরাপত্তা এবং পরিকাঠামো খতিয়ে দেখতে রবিবার, ৮ মার্চ আসানসোল ডিভিশনের বিভিন্ন সেকশনে জরুরি ‘ডিস্ট্রেসিং ব্লক’-এর কাজ চালানো হবে। আর…

    Share on Social Media

    SSC পরীক্ষার্থীদের স্বস্তি: অন্ডাল-সিউড়ি শাখায় বিশেষ মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের

    নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন (SSC) পরিচালিত পরীক্ষার দিন পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। আগামী রবিবার, ৮ই মার্চ অন্ডাল ও সিউড়ির মধ্যে একজোড়া বিশেষ মেমু (MEMU) প্যাসেঞ্জার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.