এশিয়ান হাইওয়েতে রক্তাক্ত ভোর! ঘাতক লরির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, আধঘণ্টা ছটফট করলেও এগিয়ে এল না কেউ

নিউজ ডেস্ক: রবিবার সাতসকালে মাদারিহাটের শিশুবাড়ি এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘাতক লরির ধাক্কায় মৃত্যু হল বিমল দত্ত (৫৫) নামে এক প্রৌঢ় ব্যবসায়ীর। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়েছিলেন তিনি। প্রাণের স্পন্দন থাকলেও অভিযোগ, সেই সময় তাঁকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। বিনা চিকিৎসায় রাস্তার ওপরেই নিভে যায় তাঁর জীবনপ্রদীপ।

জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিজের দোকানের দিকে যাচ্ছিলেন বিমলবাবু। সেই সময় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে এবং চালক লরি নিয়ে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও কোনও সাহায্য না মেলায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ: দুর্ঘটনার অনেক পরে পুলিশ আসার প্রতিবাদে সকাল ৬টা থেকে এশিয়ান হাইওয়েতে পথ অবরোধ শুরু করেন ক্ষুব্ধ গ্রামবাসী ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, পুলিশ সময়মতো এলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব হতো। পুলিশের হস্তক্ষেপে এবং উপযুক্ত পদক্ষেপের আশ্বাস মেলায় সকাল সাড়ে ৭টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বিপজ্জনক এশিয়ান হাইওয়ে: জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, মাদারিহাট থেকে এথেলবাড়ি পর্যন্ত এই ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে গত পাঁচ বছরে যমদূত হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘ রাস্তায় বিগত কয়েক বছরে ১২০ জন মানুষের প্রাণ গিয়েছে। পুলিশ সুপার অমিত কুমার শাহ জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশের পৌঁছাতে কেন দেরি হল, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    মাদারিহাটের মুকুটে নতুন পালক! জঙ্গলমহল থেকে এবার দিল্লির দরবারে আইএফএস অফিসার দীপায়ন

    নিউজ ডেস্ক: ডুয়ার্সের সবুজ ঘেরা মাদারিহাটের এক চিলতে গ্রাম থেকে এবার পাড়ি ওডিশার ভুবনেশ্বরে। অভাব আর লড়াইকে সঙ্গী করে ভারতীয় বন বিভাগ বা আইএফএস (Indian Forest Service)-এ উত্তীর্ণ হয়ে নজির…

    Share on Social Media

    লোকো পাইলটদের উপস্থিত বুদ্ধি, ডুয়ার্সে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরল গজরাজ

    নিউজ ডেস্ক: ফের একবার রেল চালকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক বুনো হাতি। শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া স্টেশনের ডাউন অ্যাডভান্স স্টার্টার সিগন্যালের কাছে এই ঘটনাটি ঘটে।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ইরানে খামেনি-যুগের অবসান, মসনদে পুত্র মোজতবা! ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

    ইরানে খামেনি-যুগের অবসান, মসনদে পুত্র মোজতবা! ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    হোমে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু কিশোরের! পুলিশি মারধর ও হোমের গাফিলতির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি

    হোমে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু কিশোরের! পুলিশি মারধর ও হোমের গাফিলতির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

    বসন্তের রঙে মাতল মাকড়দহ! দু’শো বছরের রীতি মেনে মাকড়চণ্ডী মন্দিরে পালিত হল ‘পঞ্চমদোল’

    বসন্তের রঙে মাতল মাকড়দহ! দু’শো বছরের রীতি মেনে মাকড়চণ্ডী মন্দিরে পালিত হল ‘পঞ্চমদোল’
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.