শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

নিউজ ডেস্ক: ভিন্ রাজ্য থেকে এসে কলকাতায় ছিনতাই বা জাতীয় সড়কের উপর লুটপাট চালিয়ে গা ঢাকা দিচ্ছিল তারা। এবার মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’-এর সেই দাপট রুখতে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। সম্প্রতি মহারাষ্ট্রের ঢুলে সংশোধনাগার থেকে এই গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসেছে লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের নাম নীতীন কিষাণ কুমার ও সঞ্জু শর্মা।

তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য: গোয়েন্দা সূত্রে খবর, গত কয়েক মাসে কলকাতায় সাতটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সিসিটিভি ফুটেজ এবং বাইকের নম্বর বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিটি ক্ষেত্রে চুরি করা বাইক ব্যবহার করছিল দুষ্কৃতীরা এবং অপারেশন শেষে সেই বাইক ফেলে রেখেই চম্পট দিচ্ছিল তারা। ছবিগুলো মহারাষ্ট্র পুলিশের কাছে পাঠানো হলে তারা নীতীন ও সঞ্জুকে চিহ্নিত করে, যারা ইতিপূর্বেই সেখানে ধরা পড়ে সংশোধনাগারে বন্দি ছিল।

কেমন ছিল বাবারিয়া গ্যাং-এর ‘অপারেশন ব্লু-প্রিন্ট’?

  • ছদ্মবেশ: এই গ্যাংয়ের সদস্যরা উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও মহারাষ্ট্রের বাসিন্দা। তারা যে কোনও রাজ্যে গিয়ে শ্রমিকের ছদ্মবেশে অস্থায়ী ক্যাম্প তৈরি করে ডেরা বাঁধে।

  • টার্গেট: হাইওয়ের উপর লুটপাটে এদের দক্ষতা সর্বাধিক। শহরতলি বা শহরের বাইরে ডেরা বাঁধলেও পরিকল্পনা মাফিক শহরের জনবহুল এলাকায় রেকি করে এরা অপারেশন চালায়।

  • মারণাস্ত্র: এদের হাতে থাকে লোহার রড। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে সরাসরি তাঁর মাথা লক্ষ্য করেই আঘাত করা হয়।

  • চুরি যাওয়া বাইক: ডেরা বাঁধার পর পার্কিং লট থেকে বাইক চুরি করে সেই নম্বর প্লেট ব্যবহার করেই চলে ছিনতাই।

ধৃতদের জেরা করে জানা গিয়েছে, কলকাতা ছাড়াও বরানগর এবং হাওড়া জেলাতেও একাধিক লুটপাট চালিয়েছে তারা। এখানে কয়েক মাস ‘অপারেশন’ চালিয়ে তারা ফের অন্য রাজ্যে পাড়ি দিত। এই রাজ্যে তাদের আর কতজন শাগরেদ ছড়িয়ে রয়েছে, এখন সেই হদিশ পেতেই ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    আন্তর্জাতিক জলসীমানায় উপকূলরক্ষী বাহিনীর বড় সাফল্য, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ ভারতীয় পাচারকারী

    নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা (IMBL)-য় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) মেগা অভিযান! বঙ্গোপসাগরের জলসীমায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ তাজা কার্তুজ ও একাধিক আগ্নেয়াস্ত্রসহ চার পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হল।…

    Share on Social Media

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, হোটেলে এনে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ! তিলজলায় গ্রেফতার যুবক

    নিউজ ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক। এরপর হোটেলে নিয়ে গিয়ে পানীয়ের সাথে মাদক মিশিয়ে তরুণীকে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল কলকাতার তিলজলায়। শুধু নির্যাতনই নয়, মারধর এবং ঘনিষ্ঠ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    পারস্পরিক বিবাদের জেরে বিএসএফ ক্যাম্পে সহকর্মীর এলোপাথাড়ি গুলি! নিহত ২ জওয়ান, আশঙ্কাজনক ১

    পারস্পরিক বিবাদের জেরে বিএসএফ ক্যাম্পে সহকর্মীর এলোপাথাড়ি গুলি! নিহত ২ জওয়ান, আশঙ্কাজনক ১

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    মুখ্যমন্ত্রী ও পুলিশের উপস্থিতিতেই চলল ‘লুট’! দুই শতাব্দীর ঐতিহ্য মেনে গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুট উৎসব

    মুখ্যমন্ত্রী ও পুলিশের উপস্থিতিতেই চলল ‘লুট’! দুই শতাব্দীর ঐতিহ্য মেনে গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুট উৎসব
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.