ওষুধ নেই বালুরঘাট জেলা হাসপাতালে, হন্যে হয়ে ঘুরছেন মুমূর্ষু রোগীর পরিজনরা

নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র বালুরঘাট জেলা হাসপাতালে ওষুধের আকাল। শ্বাসকষ্ট নিরাময়ের জন্য অত্যন্ত জরুরি স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন থেকে শুরু করে সাধারণ ইনহেলার— কিছুই মিলছে না হাসপাতালের ফার্মাসিতে। এমনকি হাসপাতালের ন্যায্যমূল্যের ওষুধের দোকানেও নেই পর্যাপ্ত মজুত। ফলে প্রাণ বাঁচাতে চড়া দামে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন মুমূর্ষু রোগীর আত্মীয়রা।

মেডিক্যাল কলেজহীন এই জেলার মানুষের একমাত্র ভরসা বালুরঘাট জেলা হাসপাতাল। কিন্তু সেখানেই এই পরিষেবা বিপর্যয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিজনরা। জয়শ্রী দত্ত নামে এক রোগীর আত্মীয় জানান, বুধবার রাতে জরুরি ভিত্তিতে একটি ইঞ্জেকশন প্রেসক্রিপশনে লিখে দেন চিকিৎসক। কিন্তু হাসপাতাল চত্বরের কোথাও তা মেলেনি। দীর্ঘক্ষণ হন্যে হয়ে ঘোরার পর শেষমেশ চড়া দামে বাইরের দোকান থেকে তা জোগাড় করতে হয়।

হাসপাতালের এই সংকটের কথা স্বীকার করে নিয়েছেন সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু ওষুধ বর্তমানে স্টকে নেই। তবে ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। শীঘ্রই ওষুধ চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

হাসপাতাল সূত্রের খবর, মূলত ভোটের ডামাডোলের কারণে ওষুধ সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে রোগীদের অভিযোগ শুধু ওষুধেই সীমাবদ্ধ নেই। সঠিক সময়ে চিকিৎসকদের দেখা না মেলা এবং পরিষেবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে কয়েক মিনিটের দেরি যেখানে প্রাণঘাতী হতে পারে, সেখানে জীবনদায়ী ওষুধের এই আকাল নিয়ে রীতিমতো আতঙ্কিত জেলাবাসী।

Share on Social Media
  • Related Posts

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন আসতেই অভিনব কায়দায় জয়ের উদযাপন শুরু হলো বালুরঘাটে। বড় কোনো বিজয় মিছিল নয়, বরং সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়ে নিজেদের ভালোলাগা ভাগ…

    Share on Social Media

    রাত পোহালেই প্রথম দফার পরীক্ষা! বালুরঘাট কলেজে ভোটকর্মীদের ভিড়, কড়া নিরাপত্তায় মুড়ল দক্ষিণ দিনাজপুর

    নিউজ ডেস্ক: রাত পোহালেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। গণতন্ত্রের মহোৎসবকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই বালুরঘাট কলেজ ডিসিআরসি (DCRC) সেন্টারে ভোটকর্মীদের ব্যস্ততা তুঙ্গে। জেলার গুরুত্বপূর্ণ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.