করাচিতে পাচার হচ্ছিল কলকাতা বন্দরের ছবি! পাক চর-সহ চার অপরাধীর দীর্ঘ কারাদণ্ড নগর দায়রা আদালতে

নিউজ ডেস্ক: কলকাতা বন্দরের গোপন নথি ও ছবি পাকিস্তানের করাচিতে পাচার এবং জাল নোটের কারবার চালিয়ে এ দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রীরা শেষ পর্যন্ত শ্রীঘরে। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় এই আন্তর্জাতিক চক্রের চার পাণ্ডার সাজা ঘোষণা করলেন। মূল চক্রী তথা পাকিস্তানি নাগরিক মহম্মদ ইজাজ এবং তার দুই সঙ্গী আফসার আনসারি ও মহম্মদ জাহাঙ্গীরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য এক অপরাধী শেখ বাদলকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গোপন সূত্রে খবর পেয়ে বন্দর এলাকায় হানা দেয়। সেখান থেকে গ্রেফতার করা হয় ইরশাদ আনসারি ও তার পুত্র আফসারকে। ধৃতরা দু’জনেই বন্দরে ঠিকা শ্রমিকের কাজ করত, আর সেই সুযোগেই বন্দরের সংবেদনশীল এলাকার ছবি তারা সীমান্ত পার করে পাকিস্তানে পাঠিয়ে দিত। এরপরই তদন্তে উঠে আসে পাকিস্তানি গুপ্তচর মহম্মদ ইজাজের নাম। কলকাতায় ছদ্মবেশে লুকিয়ে থাকা এই পাক নাগরিকের মাধ্যমেই চলত গুপ্তচরবৃত্তি ও জাল নোটের কারবার। ইজাজকে জেরার সূত্র ধরেই জালে পড়ে তার দুই শাগরেদ জাহাঙ্গীর ও বাদল। মামলা চলাকালীন মূল অভিযুক্তদের এক জন ইরশাদ আনসারির মৃত্যু হয়েছে।

এ দিন বিচারক সাজা ঘোষণার পাশাপাশি প্রত্যেককে মোটা টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, জেলের মেয়াদ শেষ হওয়ার পরেই পাকিস্তানি নাগরিক মহম্মদ ইজাজকে নির্দিষ্ট প্রক্রিয়ায় নিজের দেশে ‘পুশ ব্যাক’ করতে হবে। সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু ও বিশ্বজিৎ ঠাকুরতা জানান, দেশের নিরাপত্তা ও অর্থনীতির ওপর আঘাত হানার এই গভীর ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলতে সফল হয়েছে পুলিশ। আদালতের এই কঠোর রায়ে স্বভাবতই খুশি তদন্তকারীরা।

Share on Social Media
  • Related Posts

    কিশনগঞ্জে ভিজিল্যান্সের ‘সারপ্রাইজ ভিজিট’, কিস্তির টাকা নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ডিপিও

    নিউজ ডেস্ক: দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে ফের সক্রিয় রাজ্যের ভিজিল্যান্স টিম। মাত্র চার দিনের ব্যবধানে ফের কিশনগঞ্জে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। শুক্রবার আইসিডিএস (ICDS)-এর…

    Share on Social Media

    ভোটের বাদ্যি বাজার আগেই কোচবিহার পুলিশে বড় রদবদল, নজিরবিহীনভাবে বদলি ৪৬ জন আধিকারিক

    নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটিয়ে প্রস্তুতি সেরে রাখল কোচবিহার জেলা পুলিশ। নজিরবিহীন এক পদক্ষেপে জেলার ৫টি গুরুত্বপূর্ণ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    কিশনগঞ্জে ভিজিল্যান্সের ‘সারপ্রাইজ ভিজিট’, কিস্তির টাকা নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ডিপিও

    কিশনগঞ্জে ভিজিল্যান্সের ‘সারপ্রাইজ ভিজিট’, কিস্তির টাকা নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ডিপিও

    ভোটের বাদ্যি বাজার আগেই কোচবিহার পুলিশে বড় রদবদল, নজিরবিহীনভাবে বদলি ৪৬ জন আধিকারিক

    ভোটের বাদ্যি বাজার আগেই কোচবিহার পুলিশে বড় রদবদল, নজিরবিহীনভাবে বদলি ৪৬ জন আধিকারিক

    দমদমে লিভ-ইন পার্টনারের রহস্যমৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে বিষক্রিয়ার উল্লেখ! ঘনীভূত ঘাতক জট

    দমদমে লিভ-ইন পার্টনারের রহস্যমৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে বিষক্রিয়ার উল্লেখ! ঘনীভূত ঘাতক জট

    ব্রেক-আপের চোট সামলাতে পারল না মন, সোশ্যাল মিডিয়ায় শেষ বার্তা লিখে আত্মঘাতী একাদশের ছাত্র

    ব্রেক-আপের চোট সামলাতে পারল না মন, সোশ্যাল মিডিয়ায় শেষ বার্তা লিখে আত্মঘাতী একাদশের ছাত্র

    চড়া সুদের মরণফাঁস! আমডাঙায় ব্যাঙ্ক কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার দুই ভাই, মুম্বই থেকে পাকড়াও মূল পাণ্ডা

    চড়া সুদের মরণফাঁস! আমডাঙায় ব্যাঙ্ক কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার দুই ভাই, মুম্বই থেকে পাকড়াও মূল পাণ্ডা

    খাস কলকাতায় আফগান-যোগ! ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির পাণ্ডা জাফরেই নাগালে মধ্যপ্রদেশ পুলিশের

    খাস কলকাতায় আফগান-যোগ! ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির পাণ্ডা জাফরেই নাগালে মধ্যপ্রদেশ পুলিশের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.