দমদমে লিভ-ইন পার্টনারের রহস্যমৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে বিষক্রিয়ার উল্লেখ! ঘনীভূত ঘাতক জট

নিউজ ডেস্ক: দমদমে যুবক অজয় মণ্ডলের (২৬) রহস্যমৃত্যুর ঘটনায় নাটকীয় মোড়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসতেই এই মৃত্যুকে স্রেফ দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ পুলিশ। রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে অজয়ের। এই চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা যুবকের লিভ-ইন পার্টনার প্রিয়াঙ্কা ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

মৃত অজয় মণ্ডল দমদম পুরসভার রামকৃষ্ণগড়ের বাসিন্দা ছিলেন। দমদম বিমানবন্দরে গাড়ি ভাড়া খাটানোর পেশায় যুক্ত ছিলেন তিনি। বছর খানেক আগে প্রিয়াঙ্কার সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্ক গড়ে উঠলে ৩ নম্বর ওয়ার্ডের নবপল্লিতে একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তাঁরা। গত ৪ ফেব্রুয়ারি গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন অজয়। প্রিয়াঙ্কা দুই পরিচিতকে সঙ্গে নিয়ে তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান এবং অজয়ের দাদাকে ফোনে খবর দেন। তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসক অজয়কে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে যুবকের দেহে অস্বাভাবিক লক্ষণ দেখে সরব হন।

পুলিশি জেরায় প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, ওই রাতে তাঁরা দু’জনেই মাদক সেবন করেছিলেন এবং অজয় অতিরিক্ত মাদকের ইঞ্জেকশন নেওয়ায় অসুস্থ হয়ে পড়েন। তবে ময়নাতদন্তের রিপোর্টে ‘বিষক্রিয়া’র উল্লেখ থাকায় ধন্দ তৈরি হয়েছে। মাদক নাকি পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ, তা খতিয়ে দেখছে পুলিশ। অজয়ের দিদি শ্রাবণী রায়ের আক্ষেপ, “কীভাবে ভাইয়ের মৃত্যু হল, আমরা কিছুই বুঝতে পারছি না। এখন শুনছি বিষক্রিয়ার কথা। পুলিশ দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক।” গোটা ঘটনায় এখন প্রিয়াঙ্কার বয়ান ঘিরেই রহস্য ঘনীভূত হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.