কুলটিতে চরম নৃশংসতা! মাকে গুলি করে ঘরে আগুন ধরাল ছেলে, তারপর নিজেকে শেষ করল গুণধর সন্তান

নিউজ ডেস্ক: পারিবারিক বিবাদের চরম পরিণতি। আসানসোলের কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণীতে এক মর্মান্তিক ও শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল এলাকা। বৃদ্ধা মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পর, নিজেকেও গুলি করে শেষ করে দিল ছেলে। ঘটনার নেপথ্যে উঠে আসছে সম্পত্তি ও টাকার নেশায় চরম পারিবারিক অশান্তির কাহিনি।

স্থানীয় সূত্রে খবর, বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করা বছর পঞ্চাশের রাজা মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই তাঁর বৃদ্ধ বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। নেশার টাকা আদায় এবং সম্প্রতি নিজেদের ভিটেমাটি বিক্রির জন্য বাবা দয়াময় মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছিলেন তিনি। গত বুধবার বিবাদ চরমে পৌঁছালে প্রাণভয়ে কাশিপুরে মেয়ের বাড়িতে আশ্রয় নেন বৃদ্ধ বাবা। কিন্তু বাড়িতে একাই ছিলেন মা সন্ধ্যা মুখোপাধ্যায়। অভিযোগ, বৃহস্পতিবার ফের অশান্তি শুরু হলে রাজা তাঁর মাকে লক্ষ্য করে গুলি চালান এবং প্রমাণ লোপাটের চেষ্টায় ঘরে আগুন ধরিয়ে দেন। এরপর নিজের আগ্নেয়াস্ত্র দিয়েই আত্মঘাতী হন তিনি।

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ঘরের ভেতর থেকে সন্ধ্যা দেবীর গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। গুরুতর জখম অবস্থায় রাজাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এক লহমায় একটি সাজানো পরিবার শেষ হয়ে যাওয়ায় শোকের পাশাপাশি তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের শিল্পাঞ্চলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    নিউজ ডেস্ক: তেরো বছরের দীর্ঘ কারাবাস কাটিয়ে অবশেষে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর জেলমুক্তির পথে শেষ আইনি বাধাটিও অপসারিত হলো। ২০১৩ সালে…

    Share on Social Media

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    নিউজ ডেস্ক: বসন্তের আমেজে পাহাড়ে গিয়ে প্রকৃতির রুদ্ররোষে বিপত্তি। উত্তর সিকিমে ভয়াবহ ধসের জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল পর্যটন কেন্দ্র লাচেন। গত কয়েক দিনের টানা বৃষ্টি আর তুষারপাতের জেরে উত্তর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    তপ্ত দহন থেকে মুক্তি, কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল বাংলা: মঙ্গল-বুধ ‘কমলা সতর্কতা’

    তপ্ত দহন থেকে মুক্তি, কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল বাংলা: মঙ্গল-বুধ ‘কমলা সতর্কতা’

    স্মৃতিতে অমলিন ১০৬ বছরের দীর্ঘ যাত্রা, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী

    স্মৃতিতে অমলিন ১০৬ বছরের দীর্ঘ যাত্রা, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.