খাস কলকাতায় আফগান-যোগ! ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির পাণ্ডা জাফরেই নাগালে মধ্যপ্রদেশ পুলিশের

নিউজ ডেস্ক: ভিনদেশি নাগরিকদের ভারতীয় নাগরিক সাজিয়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কারবার ফেঁদেছিল সে। শেষ রক্ষা হলো না। মধ্যপ্রদেশ পুলিশের জালে ধরা পড়ল আন্তর্জাতিক এই চক্রের মূল পাণ্ডা জাফর আলি খান। শুক্রবার সকালে কলকাতার ভবানীপুর থানার অন্তর্গত শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করা হয়। জাফরের পাশাপাশি বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আরও চার আফগান নাগরিককে, যারা অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল।

পুলিশ সূত্রে খবর, প্রায় বছর দুই আগে জব্বলপুরে গিয়ে ডেরা বেঁধেছিল জাফর। সেখানে বসেই আধার, ভোটার কার্ড ও জন্মের জাল শংসাপত্র তৈরির কারখানা খুলে বসে সে। নিজের জন্য একটি আসল ভারতীয় পাসপোর্ট জোগাড় করার পরই তার আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপরই সে আফগান ও বাংলাদেশি নাগরিকদের টাকার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট পাইয়ে দেওয়ার কারবার শুরু করে। সম্প্রতি মধ্যপ্রদেশের পাসপোর্ট অফিসের সন্দেহ হলে বিষয়টি জানানো হয় মধ্যপ্রদেশ এটিএস-কে। নথিপত্র যাচাই করতেই দেখা যায় সবটাই ভুয়ো। ততক্ষণে এলাকা ছেড়ে কলকাতায় পালিয়ে আসে জাফর।

তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ধরে জাফরের হদিশ পায় এটিএস। তাকে জেরা করে জানা যায়, ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে সে বিদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট করিয়ে দিত। ধৃত চার আফগান নাগরিক আসলে কলকাতায় জাফরের ‘এজেন্ট’ হিসেবে কাজ করছিল বলে তদন্তকারীদের অনুমান। এই চক্রের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত এবং এর পিছনে আরও কোনও বড় মাথা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃতদের ট্রানজিট রিমান্ডে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    নিউজ ডেস্ক: বসন্তের আমেজে পাহাড়ে গিয়ে প্রকৃতির রুদ্ররোষে বিপত্তি। উত্তর সিকিমে ভয়াবহ ধসের জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল পর্যটন কেন্দ্র লাচেন। গত কয়েক দিনের টানা বৃষ্টি আর তুষারপাতের জেরে উত্তর…

    Share on Social Media

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    নিউজ ডেস্ক: মালদহের মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ বন্দি করে রাখার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই পরতে পরতে খুলছে রহস্যের জট। উস্কানি দেওয়ার অভিযোগে ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার বিপুল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    তপ্ত দহন থেকে মুক্তি, কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল বাংলা: মঙ্গল-বুধ ‘কমলা সতর্কতা’

    তপ্ত দহন থেকে মুক্তি, কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল বাংলা: মঙ্গল-বুধ ‘কমলা সতর্কতা’

    স্মৃতিতে অমলিন ১০৬ বছরের দীর্ঘ যাত্রা, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী

    স্মৃতিতে অমলিন ১০৬ বছরের দীর্ঘ যাত্রা, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী

    ভোটের মুখে কলকাতায় বিপুল নগদ! নেতাজিনগরের নাকা তল্লাশিতে উদ্ধার প্রায় ৩৮ লক্ষ টাকা

    ভোটের মুখে কলকাতায় বিপুল নগদ! নেতাজিনগরের নাকা তল্লাশিতে উদ্ধার প্রায় ৩৮ লক্ষ টাকা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.