গভীর রাতে খাস শহরে দুই দাঁতাল, উঠোনে হাতি দেখে হুলস্থুল চন্দ্রকোণায়

ঘাটাল: শহর বলতে যেটুকু বোঝায়, তার অলিগলিতে থিকথিকে ভিড়। কিন্তু বৃহস্পতিবার রাতে চন্দ্রকোণা শহরের ছবিটা বদলে গেল নিমেষে। মানুষের বদলে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি বাজারে তখন রাজত্ব করছে আস্ত দু’টি দাঁতাল। দলছুট দুই হাতির দাপাদাপিতে গভীর রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বনদপ্তর সূত্রের খবর, আড়াবাড়ি রেঞ্জ থেকে আসা এই দাঁতাল দুটি ধামকুড়িয়া বিটের জঙ্গল থেকে লোকচক্ষু এড়িয়ে সোজা ঢুকে পড়েছিল জনপদে।

রাতের অন্ধকারে বাড়ির উঠোনে যমদূতের মতো হাতি দাঁড়িয়ে থাকতে দেখে শিউরে উঠেছিলেন বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অতি উৎসাহী জনতার তাড়া খেয়ে হাতি দু’টি দিগভ্রান্ত হয়ে পাড়ার ভিতরে ঢুকে পড়ে। এর ফলে কয়েকটি বাড়ির শৌচালয় ও বারান্দার অ্যাসবেস্টস ভেঙে চুরমার হয়ে যায়। নষ্ট হয়েছে পানীয় জলের নলকূপ ও বাগানের ফসলও। হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ ও বনদপ্তরের হুলা পার্টিকে।

শেষ পর্যন্ত টাউন ক্লাবের মাঠ থেকে হাতি দুটিকে মাধবপুর হয়ে রামগড়ের দিকে চালনা করা হয়। দফায় দফায় চেষ্টার পর রাত ১০টা নাগাদ সেগুলিকে পুনরায় ধামকুড়িয়া জঙ্গলে পাঠাতে সক্ষম হন বনকর্মীরা। যদিও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জগজিৎ সরকারের দাবি, বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে খাস শহরের অলিগলিতে যেভাবে বন্যপ্রাণ হানা দিচ্ছে, তাতে এখন সিঁদুরে মেঘ দেখছেন আতঙ্কিত শহরবাসী।

Share on Social Media
  • Related Posts

    ট্রাফিক পুলিশকে ‘পিষে’ মারার চেষ্টা নিট পরীক্ষার্থীর! থানায় ঢুকে অফিসারকে ঘুসি, বেলেঘাটায় ধুন্ধুমার

    নিউজ ডেস্ক: নাকা চেকিংয়ের সময় ট্রাফিক কনস্টেবলকে গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে।  বেলেঘাটা মেট্রো স্টেশনের কাছে মা উড়ালপুলের মুখে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ছাত্র…

    Share on Social Media

    পুনর্নির্বাচনের চাবিকাঠি এবার মাইক্রো অবজার্ভারদের হাতে! বুথ ‘ক্যাপচার’ রুখতে কমিশনের নজিরবিহীন দাওয়াই

    নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে পুনর্নির্বাচন বা ‘রিপোল’ হবে কি না, তা এবার নির্ধারিত হবে মাইক্রো অবজার্ভারদের পেনের এক খোঁচায়। আগে প্রিসাইডিং অফিসারের ডায়েরি বা ১৭এ (17A) ফর্মের ওপর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ট্রাফিক পুলিশকে ‘পিষে’ মারার চেষ্টা নিট পরীক্ষার্থীর! থানায় ঢুকে অফিসারকে ঘুসি, বেলেঘাটায় ধুন্ধুমার

    ট্রাফিক পুলিশকে ‘পিষে’ মারার চেষ্টা নিট পরীক্ষার্থীর! থানায় ঢুকে অফিসারকে ঘুসি, বেলেঘাটায় ধুন্ধুমার

    পুনর্নির্বাচনের চাবিকাঠি এবার মাইক্রো অবজার্ভারদের হাতে! বুথ ‘ক্যাপচার’ রুখতে কমিশনের নজিরবিহীন দাওয়াই

    পুনর্নির্বাচনের চাবিকাঠি এবার মাইক্রো অবজার্ভারদের হাতে! বুথ ‘ক্যাপচার’ রুখতে কমিশনের নজিরবিহীন দাওয়াই

    কোর্টের রায় আসার আগেই নজিরবিহীন বদলি! একলপ্তে ৮৩ বিডিও ও ১৫৩ পুলিশ কর্তাকে সরাল কমিশন

    কোর্টের রায় আসার আগেই নজিরবিহীন বদলি! একলপ্তে ৮৩ বিডিও ও ১৫৩ পুলিশ কর্তাকে সরাল কমিশন

    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত! টালিগঞ্জে গ্রেপ্তার প্রভাবশালী প্রোমোটার

    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত! টালিগঞ্জে গ্রেপ্তার প্রভাবশালী প্রোমোটার

    টলিপাড়ায় শোকের ছায়া! দিঘায় শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের

    টলিপাড়ায় শোকের ছায়া! দিঘায় শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের

    কসবায় সাতসকালে রক্তারক্তি! মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ মত্ত স্বামীর বিরুদ্ধে

    কসবায় সাতসকালে রক্তারক্তি! মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ মত্ত স্বামীর বিরুদ্ধে
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.