মদের টাকার জন্য বঁটি নিয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল ছেলে, পূর্বস্থলীতে শিউরে ওঠার মতো নৃশংসতা

মদ খাওয়ার টাকা দেয়নি মা। সেই ‘অপরাধে’ গর্ভধারিণীকে বঁটি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই মর্মান্তিক ও নৃশংস ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার নিমদহ পঞ্চায়েতের মধুপুর গ্রামে। ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন অভিযুক্তের বাবাও। অভিযুক্ত হাসিবুল শেখকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম নুরজাহান বিবি (৬০)। স্বামী কিসমত শেখকে নিয়ে মধুপুর গ্রামেই থাকতেন তিনি। তাঁদের ছেলে হাসিবুল নেশাসক্ত এবং প্রায় প্রতিদিনই মদ্যপানের টাকার জন্য বাড়িতে অশান্তি করতেন। সোমবারও সেই একই দাবিতে মায়ের ওপর চড়াও হন তিনি। নুরজাহান বিবি টাকা দিতে অস্বীকার করতেই হিতাহিত জ্ঞান হারিয়ে ঘর থেকে বঁটি নিয়ে এসে মায়ের ওপর এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করেন হাসিবুল।

রক্তাক্ত অবস্থায় নুরজাহান মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে বাঁচাতে ছুটে আসেন বাবা কিসমত শেখ। অভিযোগ, উন্মত্ত ছেলে তখন বাবার ওপরও চড়াও হন। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে দু’জনকে উদ্ধার করে পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা নুরজাহানকে মৃত বলে ঘোষণা করেন। কিসমত শেখের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত গ্রামে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। অভিযুক্ত ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.