গ্যাসের আকালের সুযোগে কালোবাজারি! গোপালনগরে হানা দিয়ে ১৮টি সিলিন্ডার উদ্ধার, ধৃত ১

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের মেঘ ঘনিয়েছে দেশের হেঁশেলে। রান্নার গ্যাসের  জোগান কমতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও দালালের পোয়াবারো। এই সংকটের সুযোগ নিয়ে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও কালোবাজারি রুখতে এবার কোমর বেঁধে নামল পুলিশ। বুধবার উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায় হানা দিয়ে ১৮টি ঘরোয়া গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে বিশু শেখ নামে এক ব্যক্তিকে।

গোপন ডেরায় পুলিশের হানা: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার চালকি এলাকায় নিজের বাড়িতেই অবৈধভাবে প্রচুর সিলিন্ডার মজুত করে রেখেছিলেন বিশু শেখ। গোপন সূত্রে সেই খবর পেয়ে বুধবার অতর্কিতে সেখানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ১৮টি ভর্তি সিলিন্ডার। পুলিশের প্রাথমিক অনুমান, বর্তমান সংকটের আবহে সাধারণ মানুষের আতঙ্ককে কাজে লাগিয়ে আকাশছোঁয়া দামে এই সিলিন্ডারগুলি বাজারে বিক্রির ছক কষেছিল ধৃত ব্যক্তি। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয়তা: রাজ্যের বটলিং প্লান্টের গ্যাস যাতে বাইরে না যায় এবং জোগান যাতে নিরবচ্ছিন্ন থাকে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন। তারপর থেকেই জেলা প্রশাসন ও পুলিশ বাজার এবং ডিলারদের ওপর কড়া নজরদারি শুরু করেছে। পুলিশের দাবি, সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে কৃত্রিম অভাব তৈরি করতে না পারে, তার জন্য এই ধরণের অভিযান লাগাতার চলবে।

জেলায় জেলায় দীর্ঘ লাইন: গোপালনগরে সাফল্যের মুখ দেখলেও, উত্তর ২৪ পরগনার অন্য প্রান্তে ভোগান্তি মেটেনি। বনগাঁ, বসিরহাট থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে গ্যাস বুকিং নিয়ে হয়রানি অব্যাহত। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন গ্যাস ডিলারের অফিসের সামনে মানুষের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। গ্যাসের অভাবেই জেলার বহু ছোট রেস্তোরাঁ ও ক্যাফে তাদের খাবারের মেনু ছোট করতে বাধ্য হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, অনুমতি ছাড়া ব্যক্তিগতভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ।

Share on Social Media
  • Related Posts

    সন্তানস্নেহ বনাম সীমান্ত! বৈধ পাসপোর্ট নিয়ে গিয়েও ও-পারে জেলবাস, নারী দিবসে ঘরে ফিরলেন ফাল্গুনী

    নিউজ ডেস্ক: বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে প্রথম স্বামী আর হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে পড়শি দেশে গিয়েছিলেন। কিন্তু ভবিতব্য ছিল শ্রীঘরের অন্ধকার। দীর্ঘ আট মাস বাংলাদেশের জেলে কাটানোর পর, অবশেষে…

    Share on Social Media

    সীমান্ত পেরিয়েও শেষ রক্ষা হল না! হাদি হত্যাকাণ্ডের দুই মূল পাণ্ডা এসটিএফ-এর জালে

    নিউজ ডেস্ক: কাঁটাতারের বেড়া টপকে এ পারে এসেও পুলিশের নজর এড়ানো গেল না। বাংলাদেশের বহুল চর্চিত ওসমান হাদি হত্যাকাণ্ডের (Osman Hadi Murder Case) দুই মূল পাণ্ডাকে রবিবার গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    বৌভাতের আসরে ‘সেলফি’র লড়াই! ননদ-বৌদির চুলোচুলিতে রক্তারক্তি বালুরঘাটে, থানা পর্যন্ত গড়াল বিবাদ

    বৌভাতের আসরে ‘সেলফি’র লড়াই! ননদ-বৌদির চুলোচুলিতে রক্তারক্তি বালুরঘাটে, থানা পর্যন্ত গড়াল বিবাদ

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    প্যাথ ল্যাবের ‘ছাপার ভুল’, থ্যালাসেমিয়া নিয়ে জন্মাল শিশু! শ্রীরামপুরের ল্যাব বন্ধের নির্দেশ কমিশনের

    প্যাথ ল্যাবের ‘ছাপার ভুল’, থ্যালাসেমিয়া নিয়ে জন্মাল শিশু! শ্রীরামপুরের ল্যাব বন্ধের নির্দেশ কমিশনের

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.