সন্তানস্নেহ বনাম সীমান্ত! বৈধ পাসপোর্ট নিয়ে গিয়েও ও-পারে জেলবাস, নারী দিবসে ঘরে ফিরলেন ফাল্গুনী

নিউজ ডেস্ক: বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে প্রথম স্বামী আর হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে পড়শি দেশে গিয়েছিলেন। কিন্তু ভবিতব্য ছিল শ্রীঘরের অন্ধকার। দীর্ঘ আট মাস বাংলাদেশের জেলে কাটানোর পর, অবশেষে আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে রবিবার আন্তর্জাতিক নারী দিবসে নিজের দেশে ফিরলেন উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা ফাল্গুনী রায় (২৯)।

ঘটনার সূত্রপাত প্রায় এক দশক আগে। বনগাঁর টেংরা কলোনির বাসিন্দা ফাল্গুনীর সঙ্গে বিয়ে হয়েছিল বাংলাদেশের পিরোজপুরের বাসিন্দা গৌরাঙ্গ সরকারের। অভিযোগ, পরিচয় গোপন করে ভারতে এসে ফাল্গুনীকে বিয়ে করেছিলেন গৌরাঙ্গ। তাঁদের একটি পুত্রসন্তানও হয়। বছর ছয়েক আগে হঠাৎই ছেলেকে নিয়ে বাংলাদেশে চলে যান গৌরাঙ্গ এবং সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। নাড়ির টানে প্রথম পক্ষের সন্তানকে একবার চোখের দেখা দেখার জন্য ২০২৫ সালের জুন মাসে বৈধ নথিপত্র নিয়ে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন ফাল্গুনী।

কিন্তু ও-পার বাংলায় পা রাখতেই শুরু হয় দুঃস্বপ্ন। অভিযোগ, পিরোজপুরে স্বামীর বাড়িতে পৌঁছলে ফাল্গুনীর ওপর অকথ্য নির্যাতন চালানো হয় এবং কেড়ে নেওয়া হয় তাঁর পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র। নিরুপায় হয়ে দালালের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ফেরার চেষ্টা করার সময় গত বছরের ৩০ জুন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) হাতে ধরা পড়েন তিনি। পাসপোর্ট না থাকায় অনুপ্রবেশের দায়ে মামলা হয় এবং দীর্ঘ আট মাস তাঁকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি থাকতে হয়।

অবশেষে দুই দেশের উচ্চপর্যায়ের প্রশাসনিক তৎপরতা এবং ‘বাংলাদেশ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন’-এর বিশেষ সহযোগিতায় ফাল্গুনীর ফেরার পথ প্রশস্ত হয়। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে নিজের ভিটেয় ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বনগাঁর এই তরুণী।

Share on Social Media
  • Related Posts

    ভোটের বাজারে সূর্যদেবের ‘রক্তচক্ষু’! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গে বৃষ্টির হাতছানি

    নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মানুষ লাইনে দাঁড়িয়েছেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। তবে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি…

    Share on Social Media

    ভোটের শুরুতেই ইভিএম বিভ্রাট! ক্ষোভে ফুঁসছে মোথাবাড়ি, কড়া ব্যবস্থার আশ্বাস সিইও-র

    নিউজ ডেস্ক: উৎসবের শুরুতেই যান্ত্রিক গোলযোগের মেঘ। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম (EVM) বিকল হওয়ার খবর আসতে শুরু করেছে। মালদহের মোথাবাড়িতে ভোট…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বুথ ফাঁকা রেখেই এলাহি মধ্যাহ্নভোজ! পিংলায় প্রিসাইডিং অফিসার-সহ সমস্ত ভোটকর্মীকে সাসপেন্ড করল কমিশন

    বুথ ফাঁকা রেখেই এলাহি মধ্যাহ্নভোজ! পিংলায় প্রিসাইডিং অফিসার-সহ সমস্ত ভোটকর্মীকে সাসপেন্ড করল কমিশন

    ভোটের মুখে ‘অভয়ার’ মাকে আদালতের সমন! খড়দহ পুলিশের ভূমিকায় তুঙ্গে বিতর্ক, খোদ মোদী আসছেন পানিহাটিতে

    ভোটের মুখে ‘অভয়ার’ মাকে আদালতের সমন! খড়দহ পুলিশের ভূমিকায় তুঙ্গে বিতর্ক, খোদ মোদী আসছেন পানিহাটিতে

    ভোটের বাজারে সূর্যদেবের ‘রক্তচক্ষু’! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গে বৃষ্টির হাতছানি

    ভোটের বাজারে সূর্যদেবের ‘রক্তচক্ষু’! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গে বৃষ্টির হাতছানি

    প্রথম দফার পরই ইডি-র ‘তৎপরতা’! সুজিত-রথীনকে ফের তলব, বালি-কাণ্ডে হাজিরা এড়ালেন ডিসিপি

    প্রথম দফার পরই ইডি-র ‘তৎপরতা’! সুজিত-রথীনকে ফের তলব, বালি-কাণ্ডে হাজিরা এড়ালেন ডিসিপি

    ভোটের শুরুতেই ইভিএম বিভ্রাট! ক্ষোভে ফুঁসছে মোথাবাড়ি, কড়া ব্যবস্থার আশ্বাস সিইও-র

    ভোটের শুরুতেই ইভিএম বিভ্রাট! ক্ষোভে ফুঁসছে মোথাবাড়ি, কড়া ব্যবস্থার আশ্বাস সিইও-র

    স্ট্রোকের ধাক্কায় অসাড় দুই পা, সহকর্মীর কাঁধে ভর দিয়েই ডিসিআরসি-তে! নজিরবিহীন কর্তব্যনিষ্ঠা মালদহের বীণার

    স্ট্রোকের ধাক্কায় অসাড় দুই পা, সহকর্মীর কাঁধে ভর দিয়েই ডিসিআরসি-তে! নজিরবিহীন কর্তব্যনিষ্ঠা মালদহের বীণার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.