জঙ্গিযোগের অভিযোগে স্তব্ধ মালদহের অশ্বিনটোলা, ‘ও নির্দোষ’ দাবিতে কান্নায় ভেঙে পড়ল পরিবার

নিউজ ডেস্ক: দিল্লির মেট্রো স্টেশনে দেশবিরোধী পোস্টার সাঁটানো এবং জঙ্গিযোগের অভিযোগে কলকাতা থেকে মালদহের এক যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতের নাম উমর ফারুক, বাড়ি মানিকচক থানার গোপালপুর অঞ্চলের অশ্বিনটোলায়। শনিবার এই খবর গ্রামে পৌঁছতেই কার্যত বজ্রপাত হয়েছে উমরের পরিবারে। সপ্তম শ্রেণি পাশ এক সাধারণ নির্মাণ শ্রমিক কীভাবে এমন দেশবিরোধী চক্রে জড়িয়ে পড়তে পারে, তা ভেবেই কূল পাচ্ছেন না পরিজনেরা।

পরিবার সূত্রে খবর, দিনমজুর উমর গত কয়েক বছর ধরে দিল্লি এবং কলকাতায় শ্রমিকের কাজ করতেন। বাড়িতে অসুস্থ বাবা-মা, স্ত্রী ও সন্তানদের জন্য মাসে হাজার পাঁচেক টাকা পাঠাতেন। উমরের স্ত্রী সেবি খাতুনের দাবি, রবিবার দিল্লি পুলিশ ফোন করে তাঁকে জানায় যে মেট্রো স্টেশনে পোস্টার লাগানোর জন্য উমরের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বা ‘আতঙ্কবাদী’ মামলা দেওয়া হয়েছে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সেবি বলেন, “স্বামী নির্দোষ, সে কিছুই জানে না। আদালতের কাছে আমরা বিচার চাইব।”

ঘটনাটিকে কেন্দ্র করে মানিকচকে শোরগোল পড়ে গিয়েছে। প্রতিবেশী ও স্থানীয়দের একাংশের দাবি, উমর শিক্ষিত যুবক এবং চাকরির চেষ্টা করছিলেন। তবে তাঁর আসল শিক্ষাগত যোগ্যতা নিয়ে গ্রামে ধন্দ রয়েছে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মনিরুল শেখ জানিয়েছেন, উমর এরকম ছেলে নয় বলেই গ্রামের লোক জানেন।

এদিকে এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডলের কটাক্ষ, “বাংলা এখন জঙ্গিদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে।” পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসও। মানিকচক ব্লক তৃণমূল সভাপতি মাহফুজুর রহমানের পাল্টা দাবি, দেশের বিভিন্ন প্রান্তে পরিকল্পনা করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার। তবে সঠিক তদন্তের মাধ্যমেই সত্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সকলে।

Share on Social Media
  • Related Posts

    ইদের মুখে ঘরে ফেরা হলো না পরিযায়ী শ্রমিকের, সালারে উদ্ধার দগ্ধ দেহ; খুনের অভিযোগে উত্তাল গ্রাম

    নিউজ ডেস্ক: উৎসবের আনন্দ ম্লান করে মুর্শিদাবাদে বিষাদের সুর। চেন্নাই থেকে কাজ সেরে ইদ পালন করতে বাড়ি ফেরার পথে উদ্ধার হলো ২২ বছরের যুবক মহিরুল মল্লিকের অগ্নিদগ্ধ দেহ। মঙ্গলবার বিকেলে…

    Share on Social Media

    মোবাইলে ‘এপিকে’ পাঠিয়েই উধাও লক্ষ লক্ষ টাকা, শহরজুড়ে জাল বিছানো ঝাড়খণ্ডের সাইবার গ্যাংয়ের হদিশ

    নিউজ ডেস্ক: খাস কলকাতার বুকে সক্রিয় আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। চলতি মাসের শুরুতে সার্ভে পার্ক থানায় দায়ের হওয়া এক অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে বড়সড়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ইদের মুখে ঘরে ফেরা হলো না পরিযায়ী শ্রমিকের, সালারে উদ্ধার দগ্ধ দেহ; খুনের অভিযোগে উত্তাল গ্রাম

    ইদের মুখে ঘরে ফেরা হলো না পরিযায়ী শ্রমিকের, সালারে উদ্ধার দগ্ধ দেহ; খুনের অভিযোগে উত্তাল গ্রাম

    গাওস্কর-কপিলদের আর্জি মঞ্জুর, জেল থেকে হাসপাতালে ইমরান; কর্নিয়ায় অস্ত্রোপচারের পর ফেরানো হল সেলে

    গাওস্কর-কপিলদের আর্জি মঞ্জুর, জেল থেকে হাসপাতালে ইমরান; কর্নিয়ায় অস্ত্রোপচারের পর ফেরানো হল সেলে

    মোবাইলে ‘এপিকে’ পাঠিয়েই উধাও লক্ষ লক্ষ টাকা, শহরজুড়ে জাল বিছানো ঝাড়খণ্ডের সাইবার গ্যাংয়ের হদিশ

    মোবাইলে ‘এপিকে’ পাঠিয়েই উধাও লক্ষ লক্ষ টাকা, শহরজুড়ে জাল বিছানো ঝাড়খণ্ডের সাইবার গ্যাংয়ের হদিশ

    কমিশন দপ্তরে শুভেন্দুকে লক্ষ্য করে ‘জুতো’, প্রতিবাদে ধুন্ধুমার বিএলও-দের ধস্তাধস্তি; রণক্ষেত্র চাঁদনি চক

    কমিশন দপ্তরে শুভেন্দুকে লক্ষ্য করে ‘জুতো’, প্রতিবাদে ধুন্ধুমার বিএলও-দের ধস্তাধস্তি; রণক্ষেত্র চাঁদনি চক

    নকশালবাড়ি থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০টি বাইক; অল্পের জন্য রক্ষা হাসপাতাল ও স্কুলের

    নকশালবাড়ি থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০টি বাইক; অল্পের জন্য রক্ষা হাসপাতাল ও স্কুলের

    সামান্য সুপারি গাছ নিয়ে বিবাদ, ছেলের মরণ-ঘুষিতে ভাতের থালা ছেড়ে চিরঘুমে বাবা

    সামান্য সুপারি গাছ নিয়ে বিবাদ, ছেলের মরণ-ঘুষিতে ভাতের থালা ছেড়ে চিরঘুমে বাবা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.