৫ কোটির ঋণ থমকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, হরিশ্চন্দ্রপুরে ব্যাংক ঘেরাও করে রণচণ্ডী মূর্তি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

নিউজ ডেস্ক: ঋণের আবেদন জমা পড়েছে দীর্ঘ ছ’মাস আগে। কিন্তু দিনের পর দিন চক্কর কেটেও মিলছে না সুরাহা। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে সোমবার রণমূর্তি ধারণ করলেন কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বারদুয়ারি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গেট বন্ধ করে দিনভর চলল বিক্ষোভ। অভিযোগ, ব্যাংকের টালবাহানার জেরে প্রায় ১৩৭টি গোষ্ঠীর ৫ কোটি টাকার ঋণের ফাইল ধুলো জমছে টেবিলের তলায়।

বিক্ষোভকারী মহিলাদের দাবি, বারবার ব্যাংকে এসেও ঋণের বিষয়ে কোনও সদুত্তর মিলছে না। ঋণ না পাওয়ায় থমকে গিয়েছে গোষ্ঠীগুলির ছোটখাটো ব্যবসা ও উন্নয়নমূলক কাজ। আন্দোলনকারী নেত্রী তাপসী রায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমাদের ১০০-র বেশি ফাইল জমা থাকলেও ব্যাংক সেগুলো অকারণে আটকে রেখেছে। লোন কবে পাব কেউ জানে না। বাধ্য হয়েই আজ ব্যাংক ঘেরাও করেছি। দ্রুত লোন না ছাড়লে আমরা অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসতে বাধ্য হব।”

দীর্ঘক্ষণ বিক্ষোভ চলায় সোমবার ওই ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। হয়রানির শিকার হন সাধারণ গ্রাহকরাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, মূলত কর্মী সঙ্কটের কারণেই লোনের কাগজপত্র খতিয়ে দেখতে সময় লাগছে। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তাঁরা। পুলিশের মধ্যস্থতায় এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনার পর কয়েক ঘণ্টা বাদে বিক্ষোভ তুলে নেওয়া হলেও, কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মহিলারা।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.