বাম জমানার মন্ত্রী-কন্যার হাতে গেরুয়া পতাকা, বিধানসভা ভোটের আগে শোরগোল রাজনৈতিক মহলে

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। মঙ্গলবার রাজ্য সদর দফতরে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন প্রয়াত প্রবীণ আরএসপি নেতা তথা বাম আমলের দাপুটে মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেজো কন্যা কস্তুরী গোস্বামী। কস্তুরীর সঙ্গেই এদিন গেরুয়া শিবিরে নাম লেখালেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী এবং প্রাক্তন সিআরপিএফ কর্মী বিপ্লব বিশ্বাস।

উল্লেখ্য, ক্ষিতি গোস্বামীর মৃত্যুর পর তাঁর অন্য এক কন্যা বসুন্ধরা গোস্বামী আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং গত পুরভোটে তৃণমূলের টিকিটে জয়ীও হয়েছিলেন। এবার সেই পরিবারেই বিপরীত হাওয়া। দিদি ঘাসফুল শিবিরের কাউন্সিলর হলেও বোন বেছে নিলেন পদ্ম শিবিরকে। এই যোগদান প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন, কস্তুরীর মতো ব্যক্তিত্বদের যোগদান আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।”

পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। দলের মুখপাত্রের কথায়, “গত বিধানসভা নির্বাচনে অনেকে চার্টার্ড প্লেনে করে গিয়ে পরে অটোরিকশায় ফিরে এসেছিলেন। এবার তো সেই প্লেনও নেই, হেঁটে গিয়ে ছবি তুলছেন। এতে ভোটের বাক্সে কোনো প্রভাব পড়বে না।” অন্যদিকে, কস্তুরীর দিদি বসুন্ধরা গোস্বামী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এটি তাঁর বোনের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে তেমন কোনো সদ্ভাব নেই, তাই এই নিয়ে আলোচনার জায়গাও নেই।”

Share on Social Media
  • Related Posts

    মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী, স্কুটারের ওপর মিলল সুইসাইড নোট

    নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে মহানন্দা ক্যানেলে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়া ব্লকের কাশীরাম এলাকায়। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম মনোজ ডালমিয়া (৪৮), তিনি শিলিগুড়ি শহরের…

    Share on Social Media

    অস্তিত্ব রক্ষায় ফের গেরুয়া শিবিরেই ভরসা? বিধানসভা ভোটে প্রার্থী না দেওয়ার পথে বিমল গুরুং

    নিউজ ডেস্ক: পাহাড়ের রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হয়ে কি ফের বিজেপির শরণাপন্ন হচ্ছেন বিমল গুরুং? আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনে নিজেদের প্রার্থী না দিয়ে বিজেপিকে সমর্থনের পথেই হাঁটতে পারে গোর্খা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী, স্কুটারের ওপর মিলল সুইসাইড নোট

    মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী, স্কুটারের ওপর মিলল সুইসাইড নোট

    অস্তিত্ব রক্ষায় ফের গেরুয়া শিবিরেই ভরসা? বিধানসভা ভোটে প্রার্থী না দেওয়ার পথে বিমল গুরুং

    অস্তিত্ব রক্ষায় ফের গেরুয়া শিবিরেই ভরসা? বিধানসভা ভোটে প্রার্থী না দেওয়ার পথে বিমল গুরুং

    চা আমদানিতে কড়া নজরদারি টি বোর্ডের, গুণমান পরীক্ষায় ‘ফেল’ করলে নিষিদ্ধ হবে বিক্রি

    চা আমদানিতে কড়া নজরদারি টি বোর্ডের, গুণমান পরীক্ষায় ‘ফেল’ করলে নিষিদ্ধ হবে বিক্রি

    বাম জমানার মন্ত্রী-কন্যার হাতে গেরুয়া পতাকা, বিধানসভা ভোটের আগে শোরগোল রাজনৈতিক মহলে

    বাম জমানার মন্ত্রী-কন্যার হাতে গেরুয়া পতাকা, বিধানসভা ভোটের আগে শোরগোল রাজনৈতিক মহলে

    কোচবিহার থেকেই কি ভোটের দামামা? বঙ্গে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে পারেন মোদী

    কোচবিহার থেকেই কি ভোটের দামামা? বঙ্গে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে পারেন মোদী

    নবদ্বীপে ইন্টারসিটি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড: আতঙ্কিত যাত্রীদের প্রাণভয়ে ছোটাছুটি, ব্যাহত ট্রেন চলাচল

    নবদ্বীপে ইন্টারসিটি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড: আতঙ্কিত যাত্রীদের প্রাণভয়ে ছোটাছুটি, ব্যাহত ট্রেন চলাচল
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.

    Receive the latest news

    Subscribe To Our Weekly Newsletter

    Get notified about new articles