অস্তিত্ব রক্ষায় ফের গেরুয়া শিবিরেই ভরসা? বিধানসভা ভোটে প্রার্থী না দেওয়ার পথে বিমল গুরুং

নিউজ ডেস্ক: পাহাড়ের রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হয়ে কি ফের বিজেপির শরণাপন্ন হচ্ছেন বিমল গুরুং? আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনে নিজেদের প্রার্থী না দিয়ে বিজেপিকে সমর্থনের পথেই হাঁটতে পারে গোর্খা জনমুক্তি মোর্চা। রাজনৈতিক মহলের মতে, একুশের নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করেও আশানুরূপ ফল না মেলায় এবং সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে অনীত থাপার ঝড়ে জমি হারানোয়, অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার মোদী-শাহের ওপরেই ভরসা রাখছেন বিমল-রোশনরা।

সম্প্রতি দিল্লির দরবারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন মোর্চা নেতৃত্ব। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্ট। পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এবং ১১টি জনগোষ্ঠীকে তপশিলি উপজাতির মর্যাদা দেওয়ার পুরনো দাবিগুলো ফের ঝালিয়ে নিয়েছেন তাঁরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে জামানত জব্দের ঝুঁকি নিতে চাইছেন না গুরুং। বরং বিজেপির হাত ধরে সমীকরণ সাজিয়ে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখাই এখন তাঁদের মূল লক্ষ্য।

দলের সাধারণ সম্পাদক রোশন গিরি অবশ্য এখনই চূড়ান্ত কথা বলতে নারাজ। তিনি জানিয়েছেন, “দলে আলোচনা চলছে, এখনও শেষ সিদ্ধান্ত হয়নি।” অন্যদিকে বিজেপি সাংসদ রাজু বিস্ট বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়ে জানিয়েছেন, মোর্চা কাকে সমর্থন করবে তা তাদের নিজস্ব বিষয়। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করলেও ২০১১ বা ২০১৬-র বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনে লড়াই করেছিল মোর্চা। কিন্তু ২০১৭-র আন্দোলন এবং পরবর্তী দীর্ঘ আত্মগোপন বিমলের ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামিয়েছে, যা একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা পরবর্তী সময়ে আরও স্পষ্ট হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.