‘বিচারাধীন’ ভোটার-জট কাটাতে হাইকোর্টের ট্রাইবুনাল, নেতৃত্বে প্রাক্তন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘বিচারাধীন’ ভোটারদের আপত্তি ও দাবিদাওয়া নিষ্পত্তির লক্ষে বড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠন করা হয়েছে ১৯টি পৃথক ট্রাইবুনাল। এই ট্রাইবুনালের মাথায় থাকছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এছাড়াও রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ আরও ১৫ জন অভিজ্ঞ আইনজ্ঞ।

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর কোনও ভোটারের যদি কোনও আপত্তি বা দাবি থাকে, তবে তাঁরা এই ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন। আবেদন জানানোর জন্য অনলাইন ও অফলাইন— দু’টি পথই খোলা রাখা হয়েছে। কমিশনের ওয়েবসাইট বা ‘ইসিআইনেট’ (ECINET) মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে অভিযোগ জানানো যাবে। অন্যদিকে, যাঁরা অফলাইনে আবেদন করতে চান, তাঁরা সংশ্লিষ্ট জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (ADM) বা মহকুমা শাসকের দফতরে গিয়ে নথিপত্র জমা দিতে পারবেন।

তবে ‘বিচারাধীন’ ভোটারদের প্রথম তালিকা কবে প্রকাশিত হবে, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ইদের পরেই এই তালিকা জনসমক্ষে আসতে পারে। শুক্রবার পর্যন্ত প্রায় ২৭ লক্ষ নথির নিষ্পত্তি করা হয়েছে। রাজ্যের মোট ৮০ হাজার বুথের মধ্যে ইতিমধ্যেই ২৩ হাজার বুথে অতিরিক্ত তালিকা পৌঁছে দেওয়া হয়েছে। বাকি বুথগুলিতে তালিকা পৌঁছে গেলেই আনুষ্ঠানিক প্রকাশ ঘটাবে কমিশন।

Share on Social Media
  • Related Posts

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন এক জটিলতা দেখা দিয়েছে। প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ (Under…

    Share on Social Media

    অগ্নিমূল্যের বাজারে প্রচারের খরচ বাড়াল কমিশন, বিধানসভায় প্রার্থীর বরাদ্দ ৪০ লক্ষ

    নিউজ ডেস্ক: আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে বিধানসভা নির্বাচনের প্রার্থীদের জন্য স্বস্তির খবর শোনাল জাতীয় নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রত্যেক প্রার্থী প্রচারের কাজে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। ২০১৬…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.