ভোটার তালিকা থেকে নাম কাটা যেতেই হামলার মুখে বিএলও! মাঝরাতে বাড়িতে ইটবৃষ্টি, আতঙ্কে কাকদ্বীপ

নিউজ ডেস্ক: এসআইআর (SIR) প্রক্রিয়া মিটেছে, কিন্তু শান্তি নেই দক্ষিণ ২৪ পরগনার বিএলও মণীন্দ্রনাথ দাসের জীবনে। অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই ক্রমাগত খুনের হুমকি পাচ্ছিলেন তিনি। সোমবার রাতে সেই আতঙ্কই বাস্তবে রূপ নিল। কাকদ্বীপের পশ্চিম গোবিন্দপুরের বাসিন্দা ওই বিএলও-র বাড়িতে গভীর রাতে চড়াও হল একদল দুষ্কৃতী। ইটের ঘায়ে ভেঙে চুরমার হয়ে গেল বাড়ির দরজা। পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তিনি।

ফোন-হুমকি ও মাঝরাতে হামলা: মণীন্দ্রনাথ বাবু কাকদ্বীপের ৮৫ নম্বর বুথের বিএলও–র দায়িত্বে রয়েছেন। সোমবার রাতে তাঁর কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে সরাসরি হুমকি দিয়ে বলা হয়, “ভাইয়ের নাম কাটা গেল কেন? আপনি রেডি থাকুন। ব্যবস্থা করছি।” বিএলও-র দাবি, ফোন কাটার কিছু ক্ষণ পরেই দোতলার ঘরের ফাইবারের দরজা লক্ষ্য করে বড় বড় ইট ছোড়া হতে থাকে। ইটের আঘাতে দরজা ভেঙে যায়। মণীন্দ্রনাথের আশঙ্কা, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তি এবং তাঁর পরিবারই এই হামলার নেপথ্যে রয়েছে।

বিপুল সংখ্যক নাম বাদ : কাকদ্বীপের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা গিয়েছে, ওই নির্দিষ্ট বুথের ১৬৩ জন ভোটারের নাম বাদ গিয়েছে এবং ২৭ জন ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন। বিএলও মণীন্দ্রনাথ দাসের বক্তব্য, ‘‘ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পিছনে আমার কোনও ব্যক্তিগত ভূমিকা নেই। আমি শুধু নির্দেশ পালন করেছি। কিন্তু তবুও আমাকে এবং আমার পরিবারকে টার্গেট করা হচ্ছে। মঙ্গলবার বিডিও এবং থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।’’

আতঙ্কে জেলা প্রশাসন: মঙ্গলবার কাকদ্বীপের বিডিও এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিএলও। তাঁর আক্ষেপ, ডিউটি করতে গিয়ে এখন রাতে ঘুমোতে পারছেন না। ভোটের আগে এক জন সরকারি কর্মীর ওপর এমন হামলা প্রশাসনের অন্দরেও চাঞ্চল্য ছড়িয়েছে। কাকদ্বীপ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ওই বিএলও-র বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    সমবায় সমিতির ৩৩ লক্ষ টাকা তছরূপের অভিযোগ, পুলিশের জালে ‘পলাতক’ প্রাক্তন সম্পাদক

    নিউজ ডেস্ক: সমবায় সমিতির প্রায় ৩৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন সম্পাদক সমরেন্দ্রনাথ দলুই। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পাথরপ্রতিমা থানার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    লোকাল ট্রেনের রুটে বড় বদল, শিয়ালদহ-গেদে শাখায় একগুচ্ছ নতুন ও স্পেশাল ট্রেন চালুর ঘোষণা

    লোকাল ট্রেনের রুটে বড় বদল, শিয়ালদহ-গেদে শাখায় একগুচ্ছ নতুন ও স্পেশাল ট্রেন চালুর ঘোষণা

    উদ্বোধনের ১০ মাসেই ধস! মেমারিতে জাতীয় সড়কের দেওয়াল ভেঙে বিপত্তি, প্রশ্নের মুখে কাজের মান

    উদ্বোধনের ১০ মাসেই ধস! মেমারিতে জাতীয় সড়কের দেওয়াল ভেঙে বিপত্তি, প্রশ্নের মুখে কাজের মান

    ছেলেধরা সন্দেহে আদিবাসী যুবককে গণপিটুনি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত বোলপুর

    ছেলেধরা সন্দেহে আদিবাসী যুবককে গণপিটুনি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত বোলপুর

    বিধানসভা ভোটের মুখে অস্বস্তি বাড়ল হুমায়ুনের, ‘বেআইনি’ বাড়ি নির্মাণে স্ত্রীকে তলব পুলিশের

    বিধানসভা ভোটের মুখে অস্বস্তি বাড়ল হুমায়ুনের, ‘বেআইনি’ বাড়ি নির্মাণে স্ত্রীকে তলব পুলিশের

    ১৩ বছরের যন্ত্রনার অবসান, হরিশের ‘নিষ্কৃতি মৃত্যু’তে সিলমোহর সুপ্রিম কোর্টের! যুগান্তকারী রায় শীর্ষ আদালতের

    ১৩ বছরের যন্ত্রনার অবসান, হরিশের ‘নিষ্কৃতি মৃত্যু’তে সিলমোহর সুপ্রিম কোর্টের! যুগান্তকারী রায় শীর্ষ আদালতের

    উড়ান বিপর্যয়ের মাসুল! ইন্ডিগোর সিইও পদ থেকে ইস্তফা পিটার এলবার্সের, হাল ধরলেন রাহুল ভাটিয়া

    উড়ান বিপর্যয়ের মাসুল! ইন্ডিগোর সিইও পদ থেকে ইস্তফা পিটার এলবার্সের, হাল ধরলেন রাহুল ভাটিয়া
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.