সমবায় সমিতির ৩৩ লক্ষ টাকা তছরূপের অভিযোগ, পুলিশের জালে ‘পলাতক’ প্রাক্তন সম্পাদক

নিউজ ডেস্ক: সমবায় সমিতির প্রায় ৩৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন সম্পাদক সমরেন্দ্রনাথ দলুই। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পাথরপ্রতিমা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিনের এই আর্থিক দুর্নীতির অভিযোগে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় সমিতির নির্বাচনে সিপিএম ও কংগ্রেস জোট জয়লাভ করে। সেই সময় সমরেন্দ্রনাথ দলুইকে সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২১ সাল পর্যন্ত তাঁর পদের মেয়াদ থাকলেও, ২০১৮ সালের শেষের দিকেই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ সামনে আসতেই তাঁকে পদ থেকে অপসারিত করা হয়। এর পরেই স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন।

দীর্ঘ সময় বিষয়টি থিতিয়ে থাকলেও, ২০২৫ সালের সমবায় নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তন হতেই ফের সক্রিয় হয় প্রশাসন। বর্তমানে ওই সমবায় সমিতির ক্ষমতায় রয়েছে ‘পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় বাঁচাও মঞ্চ’। গত ডিসেম্বর মাসে এই মঞ্চের পক্ষ থেকে পাথরপ্রতিমা থানায় সমরেন্দ্রনাথের নামে পুনরায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার তদন্তে নেমেই বুধবার রাতে পুলিশ হানা দেয় সোনারপুরে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। সরকারি অর্থের এই বিপুল অঙ্কের অপচয় বা তছরূপের নেপথ্যে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    নিউজ ডেস্ক: বর্ষার ভরা মরশুম চললেও বাজারে যেন সোনার হরিণ রূপোলি শস্য ইলিশ! গত ২ জুলাই থেকে টানা প্রাকৃতিক দুর্যোগের কারণে বঙ্গোপসাগরে স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। ফলে ব্যাপক…

    Share on Social Media

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.