ভোটের বাদ্যি বাজার আগেই কোচবিহার পুলিশে বড় রদবদল, নজিরবিহীনভাবে বদলি ৪৬ জন আধিকারিক

নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটিয়ে প্রস্তুতি সেরে রাখল কোচবিহার জেলা পুলিশ। নজিরবিহীন এক পদক্ষেপে জেলার ৫টি গুরুত্বপূর্ণ থানার ওসি-সহ মোট ৪৬ জন পুলিশ আধিকারিককে একযোগে বদলি করা হয়েছে। পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন ও নির্ধারিত নিয়ম মেনেই এই রুটিন বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানার ওসি অজিতকুমার শাকে বক্সিরহাটে পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন নকুল রায়। ঘোকসাডাঙ্গা থানার ওসি বিশ্বজিৎ মল্লিককে কুচলিবাড়ি থানার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য দিকে, কুচলিবাড়ির প্রাক্তন ওসি আসরাফ আলম আসছেন ঘোকসাডাঙ্গায়। নারী ও শিশুদের নিরাপত্তায় দিনহাটা মহিলা থানার ওসির পদেও রদবদল ঘটানো হয়েছে। সুনীতি সুব্বাকে হলদিবাড়ি থানায় পাঠিয়ে তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে মাথাভাঙ্গার রোহিতা লামাকে। এ ছাড়াও কোতোয়ালি থানার চিত্ত পালকে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের ওসির গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কাজের গতি বাড়াতেই এই ‘সারপ্রাইজ’ রদবদল। নিশিগঞ্জ আউটপোস্টের দায়িত্বে আসছেন অজয় রায়। প্রান্তিক জেলা কোচবিহারে নির্বাচনের আগে এই ধরণের ব্যাপক রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মূলত স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে দাবি জেলা পুলিশের।

Share on Social Media
  • Related Posts

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    নিউজ ডেস্ক: তেরো বছরের দীর্ঘ কারাবাস কাটিয়ে অবশেষে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর জেলমুক্তির পথে শেষ আইনি বাধাটিও অপসারিত হলো। ২০১৩ সালে…

    Share on Social Media

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    নিউজ ডেস্ক: বসন্তের আমেজে পাহাড়ে গিয়ে প্রকৃতির রুদ্ররোষে বিপত্তি। উত্তর সিকিমে ভয়াবহ ধসের জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল পর্যটন কেন্দ্র লাচেন। গত কয়েক দিনের টানা বৃষ্টি আর তুষারপাতের জেরে উত্তর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    তপ্ত দহন থেকে মুক্তি, কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল বাংলা: মঙ্গল-বুধ ‘কমলা সতর্কতা’

    তপ্ত দহন থেকে মুক্তি, কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল বাংলা: মঙ্গল-বুধ ‘কমলা সতর্কতা’

    স্মৃতিতে অমলিন ১০৬ বছরের দীর্ঘ যাত্রা, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী

    স্মৃতিতে অমলিন ১০৬ বছরের দীর্ঘ যাত্রা, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.