মধ্যপ্রদেশে পাশবিকতা! ঘরে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ, অভিযুক্তদের মাথার দাম ঘোষণা পুলিশের

নিউজ ডেস্ক: সভ্য সমাজের কপালে ফের কলঙ্কের দাগ। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় ৯০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। বয়সের ভারে ন্যুব্জ এক বৃদ্ধার ওপর এই পৈশাচিক অত্যাচারে স্তম্ভিত গোটা দেশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই বৃদ্ধার ঘরে মুখ ঢাকা অবস্থায় ঢুকে পড়ে চার জন। তার পর অসহায় বৃদ্ধার ওপর চলে পাশবিক নির্যাতন।

খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, নির্যাতিতা বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার রাতে তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই দুষ্কৃতীরা দরজা ভেঙে তাঁর ঘরে ঢোকে। শুক্রবার সকালে কোনওরকমে পাশের গ্রামে থাকা নিজের মেয়েকে ফোন করে সবটা জানান বৃদ্ধা। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধার অবস্থা আপাতত স্থিতিশীল।

ঘটনার তদন্তে নেমে খান্ডোয়া পুলিশ বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। পাশাপাশি দুষ্কৃতীদের হদিস পেতে আরও তিনটি পৃথক দল মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে ইতিমধ্যেই ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। নির্যাতিতা বৃদ্ধার বয়ান রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশে নারী সুরক্ষা নিয়ে ফের সরব হয়েছে বিভিন্ন মহল। এক বৃদ্ধার ওপর এমন বর্বরোচিত আক্রমণের বিচার চেয়ে এবং অভিযুক্তদের দ্রুত ফাঁসির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    সাংবাদিক খুনের মামলায় স্বস্তি রাম রহিমের, যাবজ্জীবন রদ করে ডেরা প্রধানকে খালাস করল হাইকোর্ট

    নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশকের আইনি লড়াইয়ে বড়সড় মোড়। ২০০২ সালের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় (Journalist Murder Case) বেকসুর খালাস (Acquitted) পেলেন ‘ডেরা সচ্চা সৌদা’ প্রধান গুরমিত রাম রহিম…

    Share on Social Media

    মধ্যরাতে ট্যাক্সি চালকের কুপ্রস্তাব, সম্ভ্রম বাঁচাতে মোবাইল ছাড়াই সারা রাত গভীর জঙ্গলে দিল্লির তরুণী!

    নিউজ ডেস্ক: পাহাড়ের নির্জনতায় কয়েক মুহূর্তের নিভৃত যাপনই কাল হল দিল্লির এক তরুণীর কাছে। উত্তরাখণ্ডের নৈনিতালে বেড়াতে গিয়ে এক মত্ত ট্যাক্সি চালকের লালসার হাত থেকে বাঁচতে সারা রাত গভীর জঙ্গলে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ইরানে খামেনি-যুগের অবসান, মসনদে পুত্র মোজতবা! ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

    ইরানে খামেনি-যুগের অবসান, মসনদে পুত্র মোজতবা! ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    হোমে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু কিশোরের! পুলিশি মারধর ও হোমের গাফিলতির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি

    হোমে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু কিশোরের! পুলিশি মারধর ও হোমের গাফিলতির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

    বসন্তের রঙে মাতল মাকড়দহ! দু’শো বছরের রীতি মেনে মাকড়চণ্ডী মন্দিরে পালিত হল ‘পঞ্চমদোল’

    বসন্তের রঙে মাতল মাকড়দহ! দু’শো বছরের রীতি মেনে মাকড়চণ্ডী মন্দিরে পালিত হল ‘পঞ্চমদোল’
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.