মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী, স্কুটারের ওপর মিলল সুইসাইড নোট

নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে মহানন্দা ক্যানেলে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়া ব্লকের কাশীরাম এলাকায়। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম মনোজ ডালমিয়া (৪৮), তিনি শিলিগুড়ি শহরের মিলনপল্লী এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুরের এই ঘটনার পর থেকেই নিখোঁজ ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নিজের স্কুটারে চড়ে কাশীরাম এলাকায় ক্যানেল পাড়ে পৌঁছান মনোজবাবু। সেখানে স্কুটারটি দাঁড় করিয়ে তিনি একটি চিঠি লেখেন। এরপর সযত্নে চিঠিটি স্কুটারের ওপর রেখে আচমকাই ক্যানেলের গভীর জলে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখা মাত্রই চিৎকার শুরু করেন এবং পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক তল্লাশি চালায়। তবে ক্যানেলে জলের স্রোত প্রবল থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরিরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে ক্যানেলে তল্লাশি চালাচ্ছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির স্কুটার ও চিরকুটটি উদ্ধার করেছে। পরিবারের সদস্য ও নিকটবর্তীদের সঙ্গে যোগাযোগ করে মনোজবাবু কেন এত দূরে এসে এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মানসিক অবসাদ বা ব্যবসায়িক সমস্যার জেরে এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    নিউজ ডেস্ক: চৈত্রের তপ্ত রোদ উপেক্ষা করেই বঙ্গ রাজনীতির পারদ চড়াতে আজ ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য— বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.