মাগুরায় বাসের পিছনে লরির ধাক্কা, ৩১ নম্বর জাতীয় সড়কে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আহত অন্তত ২০

নিউজ ডেস্ক: সাতসকালেই রক্তাত্ব ৩১ নম্বর জাতীয় সড়ক। মালদহের রতুয়া-২ ব্লকের মাগুরা এলাকায় একটি যাত্রীবাহী বাসের পিছনে দ্রুতগতির লরির ধাক্কায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটা এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধাক্কার তীব্রতায় বাসটি রাস্তার পাশে নয়ানজুলিতে হেলে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, সামসীমুখী একটি যাত্রীবাহী বাস মাগুরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। সেই সময় গাজোলের দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। বাসের পিছন দিকটি দুমড়েমুচড়ে যায় এবং সেটি রাস্তার ধারের নয়ানজুলিতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। প্রত্যক্ষদর্শী রবিউল আলম জানান, বাসের পেছনের দিকে থাকা যাত্রীরাই সবথেকে বেশি চোট পেয়েছেন। লরির চালকও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে পাঠান। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। ঘাতক লরিটিকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। দুর্ঘটনার কারণ ঘন কুয়াশা নাকি লরির যান্ত্রিক কোনও ত্রুটি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    নিউজ ডেস্ক: বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সিউড়ির জনসভা থেকে তিনি সাফ জানান, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের কেবল চিহ্নিত…

    Share on Social Media

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.