ইংরেজবাজারে ঘরের ভিতর মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, মাদকাসক্তদের দাপট নিয়ে ক্ষোভ খাসখোলে

নিউজ ডেস্ক: মালদহের ইংরেজবাজার থানার খাসখোল এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত মহিলার নাম দয়া চৌধুরী (৪৬)। স্বামীর মৃত্যুর পর ওই বাড়িতে তিনি একাই থাকতেন। শুক্রবার সকালে ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধারের পর ঘাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় এলাকার মাদকাসক্তদের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে দয়াদেবীর স্বামী সুবোধ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁদের একমাত্র ছেলে ভিনরাজ্যে কর্মরত এবং দুই মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। ফলে মিলকি আউটপোস্টের অন্তর্গত খাসখোল এলাকার ওই বাড়িতে একাই দিন কাটত দয়াদেবীর। প্রতিবেশীদের ধারণা, একা থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে।

পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতেও দয়াদেবী তাঁর মেয়েদের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন। শুক্রবার সকালে যথারীতি এক গোয়ালা বাড়িতে দুধ দিতে এসে ডাকাডাকি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ সাড়া না মেলায় তাঁর সন্দেহ হয়। তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। এরপর পাড়ার লোকজন জানলা দিয়ে উঁকি মারতেই শিউরে ওঠেন। দেখা যায়, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় নেশার কারবার ও মাদকাসক্তদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। নেশার টাকা জোগাড় করতে চুরির উদ্দেশ্যে এই খুন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিবারের তরফে এখনও লিখিত অভিযোগ না এলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.