মালদহে পুলিশি হেফাজতে যুবকের রহস্যমৃত্যু, লকআপে পিটিয়ে মারার অভিযোগে রণক্ষেত্র পুরাতন মালদহ

নিউজ ডেস্ক: মাদকবিরোধী অভিযানের পর পুলিশি হেফাজতে এক অভিযুক্তের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল পুরাতন মালদহ। মৃতের নাম সেকেন্দার আলি (৩৭)। অভিযোগ, লকআপের ভেতরে পুলিশি মারে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে পুরাতন মালদহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালিশাপাড়া এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখান উত্তেজিত বাসিন্দারা। অভিযুক্ত পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে রেলওয়ে ট্রেনিং স্কুল সংলগ্ন একটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সেকেন্দারকে পাকড়াও করা হয়। পরিবারের দাবি, সন্ধ্যায় তাঁদের জানানো হয় যে সেকেন্দার অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কিন্তু হাসপাতালে পৌঁছে তাঁরা জানতে পারেন, সেকেন্দারের মৃত্যু হয়েছে। মৃতের ভাগ্নে জসীমউদ্দীন শেখের অভিযোগ, “মামার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছেন, কিন্তু শরীরে এত দাগ এল কোথা থেকে? লকআপে মারধরের ফলেই ওঁর মৃত্যু হয়েছে।”

অবিবাহিত সেকেন্দার মাঝেমধ্যে শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। তাঁর বৃদ্ধা মা সেতারা বেওয়া ও পরিবারের সদস্যরা এখন দিশেহারা। মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের শাস্তির দাবিতে আজ, সোমবার পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    নিউজ ডেস্ক: মালদহের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.