খোঁজ মিলছে না একরত্তি ‘টুনটুনি’-র, বর্ধমানে পোষ্যর জন্য হন্যে হয়ে পোস্টার সাঁটছেন ঝর্না

নিউজ ডেস্ক: বর্ধমান শহরের বেড় এলাকায় গত দু’দিন ধরে কান পাতলেই শোনা যাচ্ছে একটিই নাম— ‘টুনটুনি’। তবে সে কোনো পাখি নয়, ঝর্না দে-র পরিবারের চোখের মণি, মাত্র ৪০ দিন বয়সি এক সারমেয় শাবক। গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ হওয়ার পর আদরের পোষ্যকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন দে পরিবার। পাড়ায় পাড়ায় সাঁটানো হয়েছে নিখোঁজ সংবাদ, ঘোষণা করা হয়েছে এক হাজার টাকার পুরস্কারও।

ঝর্না দেবীর বাড়িতে বারোজন ‘সন্তান’-এর বাস, যাদের সবাই সারমেয়। পরম মমতায় তাদের আগলে রাখেন তিনি। নিখোঁজ ‘টুনটুনি’ আদতে দেশি কুকুর বা ‘ইন্ডিয়ান পারিয়া ডগ’ হলেও তার রূপ হার মানাবে বিদেশি প্রজাতিকেও। আর সেই সৌন্দর্যের কারণেই কেউ তাকে চুরি করে নিয়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে বাড়ির সবার সঙ্গে খাবার খেলেও তারপর থেকেই আর হদিস মেলেনি তার। ছোট হওয়ায় টুনটুনি ছিল সবার চোখের মণি।

পোষ্যর নিখোঁজ হওয়ার খবর পেয়ে দুর্গাপুর থেকে পড়াশোনা ছেড়ে তড়িঘড়ি বাড়ি ছুটে এসেছেন ঝর্নার কন্যা দেবশ্রী। বর্ধমান থানায় ইতিমধ্যেই ডায়েরি করা হয়েছে। পরিবারের সন্দেহ, বিস্কুট বা খাবারের লোভ দেখিয়ে কেউ হয়তো তুলে নিয়ে গিয়েছে ছোট্ট ছানাটিকে। আপাতত হাজার টাকার পুরস্কার আর একবুক আশা নিয়ে পথ চেয়ে বসে আছে গোটা পরিবার— কখন ফিরে আসবে তাদের আদরের ‘টুনটুনি’।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.