মেয়ের ছবি ছুঁয়ে গণনাকেন্দ্রে যাত্রা, পানিহাটিতে ২৮ হাজার ভোটে জিতে ‘তিলক’ রত্না দেবনাথের

নিউজ ডেস্ক: সোমবার সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। মঙ্গলবার সকালে গণনাকেন্দ্রে যাওয়ার আগে মৃত মেয়ের ছবির ওপর হাত রেখেছিলেন তিনি, চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল জল। আর জি কর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া সেই ডাক্তারি পড়ুয়ার মা রত্নাদেবীকে এবার পানিহাটি থেকে প্রার্থী করেছিল বিজেপি। রাতে যখন তিনি ২৮ হাজারেরও বেশি ভোটে জয়ের শংসাপত্র নিয়ে বেরোলেন, তখনও তাঁর চোখে জল।

পরনে তেরঙা শাড়ি আর হাতে পুরীর মন্দিরের ধ্বজা নিয়ে এদিন সকাল থেকেই গুরুনানক ডেন্টাল কলেজের গণনাকেন্দ্রে ঠায় বসেছিলেন রত্নাদেবী। ভোটপর্বে নানা বিতর্ক ও রাজনৈতিক আক্রমণ ধেয়ে এলেও পানিহাটির মানুষ যে শেষ পর্যন্ত ‘অভয়া’র মায়ের পাশেই দাঁড়িয়েছেন, এদিনের ফলাফল তার প্রমাণ। জয়ের পর আবেগঘন কণ্ঠে রত্নাদেবী বলেন, “আজ আমি নয়, গোটা পানিহাটি জিতেছে। আমার মেয়েকে যে মানুষ ভোলেনি, এই জয় তারই প্রমাণ। এবার মেয়ের ন্যায়বিচারের লড়াই আরও তীব্র হবে।”

রাজনৈতিক মহলের মতে, আর জি করের ঘটনার ক্ষত যে আজও মানুষের মনে টাটকা, পানিহাটির ফল তারই প্রতিফলন। রত্নাদেবীর স্বামী শেখর দেবনাথও এদিন কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “প্রতিজ্ঞা করেছিলাম পানিহাটিকে হুমকির রাজনীতি থেকে মুক্ত করব, আজ সেই স্বপ্ন সফল হলো।” তবে জয়ের আনন্দের মাঝেও সংযত থাকার বার্তা দিয়েছেন নবনির্বাচিত বিধায়ক। তিনি সাফ জানিয়েছেন, কোনো ধরনের রাজনৈতিক হিংসা তিনি বরদাস্ত করবেন না।

যদিও পানিহাটির বেশ কিছু এলাকায় তৃণমূল কার্যালয়ে হামলার খবর পাওয়া গিয়েছে। রত্নাদেবী অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন, বিরোধী শিবিরের কেউ আক্রান্ত হলে তিনি নিজেই সেখানে ছুটে যাবেন। দীর্ঘ লড়াইয়ের পর এই জয়কে মেয়ের উদ্দেশেই উৎসর্গ করেছেন দেবনাথ দম্পতি।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে ‘অভয়ার’ মাকে আদালতের সমন! খড়দহ পুলিশের ভূমিকায় তুঙ্গে বিতর্ক, খোদ মোদী আসছেন পানিহাটিতে

    নিউজ ডেস্ক: পানিহাটির রাজনৈতিক উত্তাপ এবার তুঙ্গে। শুক্রবার বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতার মায়ের সমর্থনে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর সফরের ৪৮ ঘণ্টা আগেই বড়সড় মোড় নিল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

    করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    লাল মাটিতে গেরুয়া সুনামি, বাঁকুড়ার ১২-০ ব্যবধানে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি

    লাল মাটিতে গেরুয়া সুনামি, বাঁকুড়ার ১২-০ ব্যবধানে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি

    অধিকারীর গড়ে মহাপ্রলয় ! পূর্ব মেদিনীপুরে ১৬-০ ব্যবধানে তৃণমূলকে সাফ করল বিজেপি

    অধিকারীর গড়ে মহাপ্রলয় ! পূর্ব মেদিনীপুরে ১৬-০ ব্যবধানে তৃণমূলকে সাফ করল বিজেপি

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.