বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকল বহরমপুর। দীর্ঘ কয়েক দশকের একচ্ছত্র আধিপত্য হারিয়ে শেষ পর্যন্ত পরাজিত হলেন পাঁচবারের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখ অধীর চৌধুরী। এই নিয়ে দ্বিতীয়বার বহরমপুর বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখল বিজেপি। বিজেপির সুব্রত মৈত্র প্রায় সাড়ে ১৭ হাজার ভোটের ব্যবধানে অধীর চৌধুরীকে পরাজিত করে জয়ের ধারা বজায় রাখলেন।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সুব্রত মৈত্র পেয়েছেন ৯০,৩৭০ ভোট। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের অধীর চৌধুরীর ঝুলিতে গিয়েছে ৭২,৮৮৫ ভোট। এই কেন্দ্রে কার্যত লড়াইয়ের ময়দান থেকে হারিয়ে গিয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায়। লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে হারের পর বিধানসভা ভোটে জিতে রাজনীতির ময়দানে প্রত্যাবর্তনের যে চেষ্টা অধীরবাবু করেছিলেন, বহরমপুরের মানুষ তাতে সায় দিলেন না।

জয়ের পর উচ্ছ্বসিত সুব্রত মৈত্র বলেন, “বহরমপুরের মানুষ নরেন্দ্র মোদিকে চেয়েছিলেন। এই জয় মোদিজির জয় এবং আমাদের সকল কর্মীর পরিশ্রমের ফল। অধীরবাবু অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও মানুষের পালস বুঝতে পারেননি। বহরমপুরের মানুষ তাঁর মুখে ঝামা ঘষে দিয়েছেন।” তৃণমূলকে আক্রমণ করে তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ছুড়ে ফেলে দিয়েছে। ওরা এখন পাতে দেওয়ার যোগ্যও নেই।” একই সঙ্গে বাতিল হওয়া ২৬ হাজার চাকরিপ্রার্থীর মধ্যে যোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

অধীর চৌধুরীর এই হার মুর্শিদাবাদের কংগ্রেসের রাজনীতিতে এক বড়সড় ধাক্কা। যে বহরমপুরকে একদা ‘অধীর গড়’ বলা হতো, সেখানে পদ্ম শিবিরের এই দাপুটে জয় রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    পোস্টাল ব্যালটে বিভ্রান্তি, নিজের ভোট দিতে না পেরে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ভোটকর্মীদের

    নিউজ ডেস্ক: ভোট করাতে যাবেন অন্যকে, অথচ নিজেদের ভোটদান নিয়েই চরম অনিশ্চয়তা! পোস্টাল ব্যালটে ভোট দিতে না পেরে সোমবার রণক্ষেত্র হয়ে উঠল বহরমপুরের জেলাশাসকের দপ্তর। প্রশিক্ষণের দিন ভোট দিতে না…

    Share on Social Media

    মুর্শিদাবাদে ভোটার তালিকায় ‘বড়সড়’ কোপ কমিশনের, নতুন করে সন্দেহের তালিকায় সাড়ে ৪ লক্ষ; উত্তপ্ত জেলার রাজনীতি

    নিউজ ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদ। তালিকা থেকে মৃত, নিরুদ্দেশ এবং স্থানান্তরিত ভোটার মিলিয়ে ইতিপূর্বেই প্রায় ২ লক্ষ ৭৮ হাজার নাম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.