সিঙ্গুরে ধূলিসাৎ বেচারামের দুর্গ, পরিবারতন্ত্রের বিরুদ্ধে জনরোষে ধরাশায়ী দাপুটে মন্ত্রী

নিউজ ডেস্ক: দলকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করার মাশুল দিতে হলো তৃণমূল কংগ্রেসকে। হুগলির ঐতিহাসিক আন্দোলনের মাটি সিঙ্গুরেই কার্যত রাজনৈতিক সমাধি ঘটল রাজ্য সরকারের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার। নবাগত বিজেপি প্রার্থী তথা চিকিৎসক অরূপকুমার দাস দাপুটে এই নেতাকে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। একই সঙ্গে রাত পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে দুলছে তাঁর স্ত্রী তথা হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্নার ভাগ্য।

সিঙ্গুর ও হরিপাল— এই দুই কেন্দ্রেই স্বামী-স্ত্রীকে প্রার্থী করা নিয়ে ২০২১ সাল থেকেই তৃণমূলের অন্দরে তীব্র ক্ষোভ ছিল। রাজনৈতিক মহলের মতে, এবার সেই দলীয় অসন্তোষই সাধারণ মানুষের ক্ষোভের সঙ্গে মিশে এক ভয়াবহ আকার ধারণ করে, যার ফলে ধুয়ে মুছে গেল ‘বেচা-রাজ’। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের দাবি, “সিঙ্গুর ও হরিপালে পরিবারতন্ত্রের বিরুদ্ধে জনরোষ কাজ করেছে। আন্দোলনের ভূমি সিঙ্গুরে কৃষি ও শিল্প— দুই পক্ষকেই উপেক্ষা করেছেন বেচারামবাবুরা।”

পরাজয়ের পর বেচারাম মান্না অবশ্য নির্বাচন কমিশনের ওপর দায় চাপিয়েছেন। তাঁর অভিযোগ, কমিশন পরিকল্পনামাফিক বিজেপিকে সুবিধা করে দিয়েছে। তবে সিঙ্গুরে তাঁর হারের খবর চাউর হতেই বিজেপির জয়োল্লাসে পা মেলাতে দেখা গিয়েছে তৃণমূলেরই একাংশকে। দলের স্থানীয় কর্মীদের একাংশের অভিযোগ, বেচারামবাবুর গোষ্ঠী রাজনীতি এবং পরিবারতন্ত্রের মোহ কর্মীদের একাংশকে বিজেপিমুখী করে তুলেছিল।

সিঙ্গুরের এই পতন তৃণমূলের জন্য শুধুমাত্র একটি আসনের হার নয়, বরং একটি ‘অহংকারের’ পতনের প্রতীক হয়ে রইল। যে সিঙ্গুর একদা মমতার ক্ষমতায় আসার সোপান ছিল, সেই মাটিতেই হিন্দু ভোটের একত্রীকরণ এবং পরিবারতন্ত্র বিরোধী হাওয়া কার্যত সলিল সমাধি ঘটাল বিদায়ী মন্ত্রীর।

Share on Social Media
  • Related Posts

    মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা, সিঙ্গুরে ধৃতের বাড়ি থেকে উদ্ধার দেবীর সোনার জিভ ও রুপোর মুকুট

    নিউজ ডেস্ক: হুগলি জেলার সিঙ্গুরের বুরিগ্রাম এলাকার একটি মন্দিরে চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল সিঙ্গুর থানার পুলিশ। চুরির ঘটনার মূল অভিযুক্তকে জেরা করে মন্দিরের গর্ভগৃহ থেকে চুরি যাওয়া…

    Share on Social Media

    গয়া থেকে পিন্ডদান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা সিঙ্গুরে, মৃত একই পরিবারের ৪

    নিউজ ডেস্ক: গয়া থেকে পিন্ডদান সেরে বাড়ি ফেরার পথে হুগলির সিঙ্গুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ছোট লরির ধাক্কায় মৃত্যু হল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.