শিলিগুড়িতে প্রোটোকল বিভ্রাট! প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি, মমতাকে ‘ছোট বোন’ সম্বোধন করে দিলেন বার্তা

নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসনের ভূমিকা এবং প্রোটোকল নিয়ে প্রকাশ্যেই নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক সাঁওতালি সম্মেলনের প্রস্তুতিতে পদে পদে বাধার সৃষ্টি করেছে সরকার। এমনকি, বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও মন্ত্রীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাষ্ট্রপতির দাবি, দেশের সাংবিধানিক প্রধানকে স্বাগত জানাতে কেবল শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতি কাম্য ছিল না।

রাষ্ট্রপতির অভিযোগের কেন্দ্রে রয়েছে নবম আন্তর্জাতিক সাঁওতালি সম্মেলনের স্থান বদল। প্রথমে এটি বিধাননগরে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনের আপত্তিতে বাগডোগরার কাছে গোঁসাইপুরের এক ছোট জায়গায় তা সরিয়ে নেওয়া হয়। ভিড় বাড়ার যে যুক্তি প্রশাসন দিয়েছিল, তা নিজে খতিয়ে দেখে খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর আক্ষেপ, “তারা হয়তো ভেবেছিল রাষ্ট্রপতি এসে খালি জায়গায় অনুষ্ঠান করে চলে যাবেন। এতে আমি খুবই কষ্ট পেয়েছি।” তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই জানিয়ে তিনি বলেন, “মমতা দিদি আমার ছোট বোনের মতো। হয়তো কোনও কারণে তিনি আমার ওপর রাগ করেছেন। তিনি ভালো থাকুন।”

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি নেতা অমিত মালব্য একে ‘সাংবিধানিক কাঠামোর ব্যর্থতা’ বলে তোপ দেগেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স (পুরানো টুইটার) হ্যান্ডেলে সরব হয়ে লিখেছেন, “জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি রাষ্ট্রপতি মহোদয়ার এই বেদনা ভারতের মানুষের মনে দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।”

পাল্টা জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাষ্ট্রপতির বক্তব্যে সংখ্যালঘুদের উল্লেখ না থাকা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “আপনারা রাজনীতি করতে জানেন, আমরা জানি না।”

Share on Social Media
  • Related Posts

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    নিউজ ডেস্ক: রাজ্যে পা রাখতেই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে মুখ্যমন্ত্রীর পাড়ায় কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনি। কালো…

    Share on Social Media

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

    নিউজ ডেস্ক: ভিন্ রাজ্য থেকে এসে কলকাতায় ছিনতাই বা জাতীয় সড়কের উপর লুটপাট চালিয়ে গা ঢাকা দিচ্ছিল তারা। এবার মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’-এর সেই দাপট রুখতে বড়সড় সাফল্য পেল কলকাতা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ইরানে খামেনি-যুগের অবসান, মসনদে পুত্র মোজতবা! ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

    ইরানে খামেনি-যুগের অবসান, মসনদে পুত্র মোজতবা! ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    আনন্দমোহনপুরে পৈশাচিকতা! কীর্তন শুনে ঘরে ঢোকামাত্রই গৃহবধূকে নৃশংস খুন, লুঠ সোনার গয়না

    হোমে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু কিশোরের! পুলিশি মারধর ও হোমের গাফিলতির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি

    হোমে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু কিশোরের! পুলিশি মারধর ও হোমের গাফিলতির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    কালীঘাটে নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার! কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান মমতার পাড়ায়

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

    শহরে বাইক-ছিনতাইয়ের নেপথ্যে মহারাষ্ট্রের কুখ্যাত ‘বাবারিয়া গ্যাং’! ভিন্ রাজ্যের দুই পাণ্ডাকে কলকাতায় আনল লালবাজার

    বসন্তের রঙে মাতল মাকড়দহ! দু’শো বছরের রীতি মেনে মাকড়চণ্ডী মন্দিরে পালিত হল ‘পঞ্চমদোল’

    বসন্তের রঙে মাতল মাকড়দহ! দু’শো বছরের রীতি মেনে মাকড়চণ্ডী মন্দিরে পালিত হল ‘পঞ্চমদোল’
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.