সল্টলেকে ডাম্পারের ধাক্কায় পিষ্ট তরুণী, বিধাননগরে আড়াই মাসে পথবলি বেড়ে ১১

নিউজ ডেস্ক: সল্টলেকের রাস্তায় ফের একবার প্রাণ কাড়ল বেপরোয়া গতি। বৃহস্পতিবার রাতে নবদিগন্ত ফ্লাইওভার থেকে নামার সময় একটি ঘাতক ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক তরুণীর। অ্যাপ-বাইকে চেপে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম হয়েছেন ওই বাইক চালকও। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রিম্পা ধাড়া (৩০), বাড়ি হাওড়ার বি-গার্ডেন এলাকায়। সল্টলেক সেক্টর ফাইভের একটি হোটেলে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ কাজ সেরে অ্যাপ-বাইকে করে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন রিম্পা। নবদিগন্ত ফ্লাইওভার থেকে নামার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার সজোরে বাইকটিকে ধাক্কা মারে। চালক ও আরোহী দুজনেই রাস্তায় ছিটকে পড়েন এবং ডাম্পারের চাকায় পিষ্ট হন তরুণী। দুর্ঘটনার পর ঘাতক যানটি দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালায়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রিম্পাকে মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনার পর বিধাননগর কমিশনারেট এলাকায় পথ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। গত আড়াই মাসে এই এলাকায় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। এর মধ্যে শুধুমাত্র নিউটাউনেই মৃত্যু হয়েছে ৮ জনের। শুক্রবার সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক ডাম্পারটিকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তবে চালক এখনও পলাতক। চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    চণ্ডীগড়ে সাইবার হানা, টাকা ঢুকল কলকাতার অ্যাকাউন্টে! ট্যাংরা থেকে ধৃত যুবক

    নিউজ ডেস্ক: চণ্ডীগড়ে বসে পাতা হয়েছিল সাইবার জালিয়াতির জাল, আর সেই প্রতারণার লক্ষ লক্ষ টাকা এসে জমা পড়ল কলকাতার ট্যাংরার এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে। কেওয়াইসি (KYC) আপডেটের নামে লক্ষাধিক টাকা…

    Share on Social Media

    প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, কামড়ে ক্ষতবিক্ষত বান্ধবী! যাদবপুরে ধৃত যুবক

    নিউজ ডেস্ক: খাস কলকাতায় শিউরে ওঠার মতো শ্লীলতাহানির ঘটনা। প্রেমের সম্পর্কে জড়িয়ে তরুণী বান্ধবীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু যৌন হেনস্তা নয়, নির্যাতনের মাত্রা এমন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, কাঠগড়ায় নিম্নমানের সামগ্রী! শুরু রাজনৈতিক তরজা

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ইদের সকালে মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, জরাজীর্ণ মার্কেটের ছাদ ভেঙে মৃত ১

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট

    ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দিল ‘রামলাল’! লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তায় দাঁতালের দাপট
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.