সস্তায় বোলেরো কেনার টোপ দিয়ে প্রতারণা! দুই ঘণ্টার ‘অপারেশনে’ কিনারা বারাসত পুলিশের, ধৃত ৬

নিউজ ডেস্ক: ফেসবুকে কম দামে নামী কোম্পানির গাড়ি বিক্রির বিজ্ঞাপনে পা দেওয়াই কাল হতে চলেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা নেতাজুল শেখের। মাত্র আড়াই লক্ষ টাকায় বোলেরো গাড়ি কেনার লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে আড়াই লক্ষ টাকা খোয়ান তিনি। তবে বারাসত জেলা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পেলেন ওই ব্যক্তি। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রতারিত অর্থের অধিকাংশ এবং গ্রেফতার করা হয়েছে এই চক্রের মোট ছ’জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন নেতাজুল। তাঁকে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ বাজারে ডাকা হয়। সেখান থেকে একটি বাড়িতে নিয়ে গিয়ে গাড়ি ও কাগজপত্রের প্রতিশ্রুতি দিয়ে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। সর্বস্ব হারিয়ে দত্তপুকুর থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নীলগঞ্জ এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে অশোকনগর থেকে ধরা পড়ে আরও দু’জন।

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত সাহদত মণ্ডল, নেমাতুল্লা খান, সুজিত বিশ্বাস, বিদ্যুৎ বিশ্বাস, শেখ সলমান ও মাসাদুর রহমানের কাছ থেকে নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই এলাকায় একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। বারাসতের এসডিপিও আজিঙ্কে বিদ্যাগর আনন্ত এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে যাচাই না করে পা বাড়ানো উচিত নয়। পুলিশ খতিয়ে দেখছে এই চক্রের জাল অন্য জেলাতেও ছড়িয়ে রয়েছে কি না।

Share on Social Media
  • Related Posts

    বিচারকদের ওপর হামলা: আইনজীবীর ফোনে বিদেশের কল, মোথাবাড়ি কাণ্ডে ষড়যন্ত্রের জাল কি দেশের বাইরে?

    নিউজ ডেস্ক: মালদহের মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবী মোফাক্কারুল ইসলামের মোবাইল কল ডিটেইলস খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য পেলেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার ঠিক আগে এবং পরে…

    Share on Social Media

    শালিমার স্টেশনে টাকার পাহাড়, বিপুল বিদেশি মুদ্রা-সহ পাকড়াও নেপালের এক নাগরিক

    নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে কড়া নজরদারির মধ্যেই হাওড়ার শালিমার স্টেশন থেকে বিপুল পরিমাণ বিদেশি ও ভারতীয় মুদ্রা উদ্ধার করল রেল পুলিশ। বুধবার সন্ধ্যায় আরপিএফ (RPF) এবং জিআরপি-র (GRP)…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বিচারকদের ওপর হামলা: আইনজীবীর ফোনে বিদেশের কল, মোথাবাড়ি কাণ্ডে ষড়যন্ত্রের জাল কি দেশের বাইরে?

    বিচারকদের ওপর হামলা: আইনজীবীর ফোনে বিদেশের কল, মোথাবাড়ি কাণ্ডে ষড়যন্ত্রের জাল কি দেশের বাইরে?

    শুক্রবার সন্ধ্যায় জলকষ্টে ভুগবে হাওড়া ও বালি: মেরামতির জেরে বন্ধ পরিষেবা, জানুন বিস্তারিত

    শুক্রবার সন্ধ্যায় জলকষ্টে ভুগবে হাওড়া ও বালি: মেরামতির জেরে বন্ধ পরিষেবা, জানুন বিস্তারিত

    শালিমার স্টেশনে টাকার পাহাড়, বিপুল বিদেশি মুদ্রা-সহ পাকড়াও নেপালের এক নাগরিক

    শালিমার স্টেশনে টাকার পাহাড়, বিপুল বিদেশি মুদ্রা-সহ পাকড়াও নেপালের এক নাগরিক

    দমদমে কালবৈশাখীর ‘হ্যাটট্রিক’, ঝোড়ো ব্যাটিংয়ে পিছিয়ে কলকাতা: আজ থেকেই কি চড়বে পারদ?

    দমদমে কালবৈশাখীর ‘হ্যাটট্রিক’, ঝোড়ো ব্যাটিংয়ে পিছিয়ে কলকাতা: আজ থেকেই কি চড়বে পারদ?

    বনগাঁয় ‘লক্ষ্মণরেখা’: গাড়িতে রাজনৈতিক পতাকা-পোস্টার নিষিদ্ধ, অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের

    বনগাঁয় ‘লক্ষ্মণরেখা’: গাড়িতে রাজনৈতিক পতাকা-পোস্টার নিষিদ্ধ, অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের

    ভোটের মুখে পুলিশে বড় রদবদল, ৮১ ইনস্পেক্টরকে বদলি করল কমিশন: শুক্র বিকেলেই ‘ডেডলাইন’

    ভোটের মুখে পুলিশে বড় রদবদল, ৮১ ইনস্পেক্টরকে বদলি করল কমিশন: শুক্র বিকেলেই ‘ডেডলাইন’
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.