বনগাঁয় ‘লক্ষ্মণরেখা’: গাড়িতে রাজনৈতিক পতাকা-পোস্টার নিষিদ্ধ, অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি বা ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ রূপায়ণে এবার কোমর বেঁধে নামল বনগাঁ প্রশাসন। বুধবার বনগাঁর আঞ্চলিক পরিবহণ আধিকারিকের (ARTO) দফতরে অটো, ই-রিকশা এবং অন্যান্য ছোট গাড়ির চালক ও মালিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনও যানবাহনেই রাজনৈতিক দলের ফ্লেক্স, ব্যানার কিংবা পতাকা লাগানো যাবে না। এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিনা অনুমতিতে প্রচার নয়:

প্রশাসন সূত্রে খবর, নির্বাচনের কাজে যদি কোনও যানবাহন ব্যবহার করা হয়, তবে তার জন্য আগেভাগে নির্বাচন কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। কমিশনের বৈধ ছাড়পত্র ছাড়া কোনও অটো বা টোটোয় রাজনৈতিক দলের পতাকা দেখা গেলে তা আদর্শ আচরণবিধির লঙ্ঘন বলে গণ্য হবে। বনগাঁর এআরটিও রথীন মজুমদার এই প্রসঙ্গে বলেন, “আমরা চালক ও মালিক সংগঠনগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে নির্বাচনী বিধি মেনে চলা বাধ্যতামূলক। কোনওভাবেই নিয়মের অন্যথা বরদাস্ত করা হবে না।”

সরকারি সম্পত্তি সাফাই অভিযান:

অন্যদিকে, নির্বাচন কমিশনের কড়া নির্দেশে সরকারি সম্পত্তি থেকে রাজনৈতিক প্রচারের চিহ্ন মুছে ফেলার কাজও শুরু হয়েছে জোরকদমে। বনগাঁর বিভিন্ন প্রান্তে সরকারি দালানের দেওয়াল লিখন চুনকাম করে ঢেকে দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি লাইট পোস্ট বা ডিভাইডারে লাগানো রাজনৈতিক দলের পতাকা ও ব্যানার খুলে ফেলার কাজ চালাচ্ছে প্রশাসনিক কর্মীরা। অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতেই প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! নড়েচড়ে বসল বনগাঁ পুলিশ জেলা

    নিউজ ডেস্ক: সুটিয়ার প্রখ্যাত প্রতিবাদী শিক্ষক ও মানবাধিকার কর্মী বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে এবার এক মারাত্মক মোড়। ২০১২ সালের এই হাইপ্রোফাইল খুনের মামলায় এবার সরাসরি যুক্ত করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা…

    Share on Social Media

    স্ত্রীকে গলার নলি কেটে খুনের দায়! হোমিওপ্যাথি চিকিৎসক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বনগাঁ আদালত

    নিউজ ডেস্ক: ঘুমন্ত স্ত্রীকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের দায়ে স্বামী চিকিৎসক অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.