সাতসকালে রিংটোন বেজে উঠতেই পর্দা ফাঁস! গোবরডাঙার মাঠে মিলল প্লাস্টিকবন্দি ১৮টি মোবাইল

নিউজ ডেস্ক: নিস্তব্ধ মাঠের মাঝে হঠাৎই বেজে উঠল অচেনা ফোনের রিংটোন। আর সেই শব্দ অনুসরণ করতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হল প্লাস্টিকে মোড়া দু’টি প্যাকেট, যার ভিতর ঠাসা ছিল ১৮টি দামী মোবাইল ফোন। উদ্ধার হওয়া এই ফোনের তালিকায় একটি আইফোনও রয়েছে। সাতসকালে এই বিপুল পরিমাণ মোবাইল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাতটা নাগাদ গোবরডাঙা স্টেশনের পশ্চিমপাড়ের মাঠ দিয়ে কাজে যাচ্ছিলেন এক মহিলা। আচমকাই তাঁর কানে আসে একটি মোবাইলের রিংটোন। চারপাশ তাকিয়ে তিনি দেখেন, ঘাসের ওপর একটি প্লাস্টিকের প্যাকেট পড়ে রয়েছে। কৌতূহলবশত প্যাকেটটি খুলতেই দেখা যায় তার ভিতর সারি সারি মোবাইল ফোন। খবর জানাজানি হতেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরে তল্লাশি চালিয়ে কিছুটা দূরে আরও একটি প্যাকেট উদ্ধার হয়। দু’টি প্যাকেট মিলিয়ে মোট ১৮টি ফোন পাওয়া যায়, যা পরে তুলে দেওয়া হয় গোবরডাঙা থানার পুলিশের হাতে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া ফোনগুলির কল রেকর্ড এবং আইএমইআই (IMEI) নম্বর খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের জোরালো অনুমান, এই ফোনগুলি সম্ভবত ঠাকুরনগরের মতুয়া মেলা বা বারুণী মেলা থেকে চুরি করা হয়েছে। মেলা প্রাঙ্গণে গত কয়েক দিনে মোবাইল চুরির ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছিল। স্থানীয় বাসিন্দা রবীন দাসের দাবি, মেলা উপলক্ষে ভিন রাজ্যের কয়েকজন ওই মাঠেই অস্থায়ী ডেরা বেঁধেছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয়দের আপত্তিতে তাঁরা তড়িঘড়ি এলাকা ছাড়েন। সম্ভবত পালানোর তাড়াহুড়োতেই লুটের মাল ফেলে গিয়েছেন তাঁরা।

পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার পিছনে ভিন রাজ্যের বড় কোনও চোর চক্র সক্রিয় কি না। ঠাকুরনগর মেলা থেকে ধৃত পাঁচ মহিলা পকেটমারের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তাও তদন্তকারীদের আতসকাচের তলায়। আপাতত খোয়া যাওয়া ফোনের মালিকদের সন্ধান পেতে তৎপর হয়েছে গোবরডাঙা থানার পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    গোবরডাঙা স্টেশনে সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড! গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত হোটেল, ধোঁয়ায় ঢাকল প্ল্যাটফর্ম

    নিউজ ডেস্ক: মঙ্গলবার সাতসকালেই বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার গোবরডাঙা। স্টেশন সংলগ্ন ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি হোটেলে ভয়াবহ আগুন লাগায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক সূত্রের খবর,…

    Share on Social Media

    রাশিয়ায় দিনমজুরের কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গোবরডাঙায় পুলিশের জালে ৩

    নিউজ ডেস্ক: ভিনদেশে গিয়ে মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখিয়েছিল প্রতারকরা। হাতে এসেছিল নিয়োগপত্রও। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন বদলে গেল দুঃস্বপ্নে। রাশিয়ার একটি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার নামে সাড়ে তিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে বাংলা-অসম সীমান্তে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩, কোচবিহারে উদ্ধার বিহারের গাড়িতে রিভলবার

    ভোটের মুখে বাংলা-অসম সীমান্তে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩, কোচবিহারে উদ্ধার বিহারের গাড়িতে রিভলবার

    বিশ্বজয়ে খড়্গপুর আইআইটি-র ছাত্র, গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা শহরের অর্চিষ্মান

    বিশ্বজয়ে খড়্গপুর আইআইটি-র ছাত্র, গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা শহরের অর্চিষ্মান

    ভোটের মুখে বারুইপুরে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে লক্ষাধিক নগদ-সহ ধৃত ১

    ভোটের মুখে বারুইপুরে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে লক্ষাধিক নগদ-সহ ধৃত ১

    জুতো পালিশ থেকে হজমি গুলি— সব বিলই কমিশনের! বাংলার ভোটে খরচের বহর ছাড়াতে পারে ২০০০ কোটি

    জুতো পালিশ থেকে হজমি গুলি— সব বিলই কমিশনের! বাংলার ভোটে খরচের বহর ছাড়াতে পারে ২০০০ কোটি

    জাতীয় সড়কে দাউদাউ আগুন, রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার! মৃত চালক

    জাতীয় সড়কে দাউদাউ আগুন, রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার! মৃত চালক

    বুথে নজরদারিতে ‘ক্লিন ইমেজ’ বাধ্যতামূলক, সিসি ক্যামেরা ও সুপারভাইজারদের নিয়ে কড়া এসওপি কমিশনের

    বুথে নজরদারিতে ‘ক্লিন ইমেজ’ বাধ্যতামূলক, সিসি ক্যামেরা ও সুপারভাইজারদের নিয়ে কড়া এসওপি কমিশনের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.