বিশ্বজয়ে খড়্গপুর আইআইটি-র ছাত্র, গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা শহরের অর্চিষ্মান

নিউজ ডেস্ক: খড়্গপুর আইআইটি-র মুকুটে নয়া পালক। ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে এবার বিশ্বমঞ্চে নিজের মেধার স্বাক্ষর রাখলেন প্রতিষ্ঠানের ছাত্র অর্চিষ্মান নন্দী। ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে বিশ্বের প্রথম সারির সফল প্রতিযোগীদের মধ্যে অর্থাৎ প্রথম এক শতাংশের (Top 1%) তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। অর্চিষ্মানের এই সাফল্যে গর্বিত আইআইটি কর্তৃপক্ষও। খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর সুমন চক্রবর্তী তরুণ এই মেধাবীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

খড়্গপুর শহরের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান ছোটবেলা থেকেই অদম্য মেধাবী। স্কুলজীবনেই তাঁর সাফল্যের খতিয়ান নজরকাড়া— আইসিএসই (ICSE) দশম শ্রেণির পরীক্ষায় সারা দেশে পঞ্চম এবং সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণিতে দশম স্থান অধিকার করেছিলেন তিনি। এরপর জেইই মেনস-এ (JEE Main) ১০০ পার্সেন্টাইল এবং অ্যাডভান্সে ৪৭৭ র‍্যাঙ্ক করে খড়্গপুর আইআইটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা শুরু করেন। বর্তমানে তিনি বিটেক দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়া।

অর্চিষ্মান জানান, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঠিক পরেই তিনি এই আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। মোট তিনটি কঠিন ধাপ পেরিয়ে বিশ্বের তাবড় প্রতিযোগীদের পিছনে ফেলে সেরাদের তালিকায় নিজের নাম তুলে ধরেন তিনি। ছেলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত বাবা মিঠুন নন্দী ও মা অনিন্দিতা মাইতি নন্দী। মা অনিন্দিতাদেবী বলেন, “আইআইটি-র ডিরেক্টর নিজে ডেকে প্রশংসা করেছেন, এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি।” অন্যদিকে অর্চিষ্মানের কথায়, “বিশ্বের সেরা গণিতজ্ঞদের মাঝে নিজের জায়গা করে নিতে পেরে ভালো লাগছে।” খড়্গপুরের এই ভূমিপুত্রের বিশ্বজয় এখন জেলা জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু।

Share on Social Media
  • Related Posts

    খড়্গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, ১৬ মাসে ৮ প্রাণ কেড়ে নিল দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

    নিউজ ডেস্ক: দেশের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি-তে ফের এক ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাস চত্বরে। গত ১৬ মাসে এই নিয়ে মোট ৮ জন পড়ুয়া ও গবেষকের…

    Share on Social Media

    পশুপ্রেমীদের প্রতিবাদের জয়, ক্যাম্পাসে কুকুরদের খাওয়ানো নিয়ে পিছু হটল আইআইটি খড়্গপুর

    নিউজ ডেস্ক: ক্যাম্পাসের সারমেয়দের খাবার দেওয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে শেষমেশ পিছু হটল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে পথকুকুরদের খাওয়ানোর নির্দিষ্ট জায়গাগুলি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.