সিবিআই পরিচয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’, সর্বস্ব খুইয়ে পথে নিউটাউনের প্রবীণ! গ্রেফতার ১

নিউজ ডেস্ক: ফের শহরে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর থাবা। সিবিআই আধিকারিক পরিচয়ে ভয় দেখিয়ে নিউটাউনের এক প্রবীণ বাসিন্দার অ্যাকাউন্ট থেকে প্রায় ৪১ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। তিলে তিলে জমানো ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে প্রতারকদের হাতে তুলে দিয়ে এখন নিঃস্ব ৬২ বছরের ওই বৃদ্ধ। ঘটনার তদন্তে নেমে নিউটাউন থানার পুলিশ অর্ঘ্য দাস নামে নারকেলডাঙার এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রের খবর, গত ৫ মার্চ নিউটাউন অ্যাকশন এরিয়া-১ এলাকার ওই বাসিন্দার কাছে একটি ফোন আসে। ওপার থেকে জানানো হয়, মুম্বইয়ের একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাঁর যোগসূত্র পাওয়া গিয়েছে, যা মাদক পাচার বা আর্থিক তছরুপের মতো অপরাধে জড়িত। নিজেকে ‘সিবিআই অফিসার’ পরিচয় দিয়ে সন্দীপ রায় নামে এক ব্যক্তি তাঁকে ভিডিও কলের মাধ্যমে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করার ভয় দেখায়। আইনের জালে জড়িয়ে পড়ার আতঙ্কে প্রবীণ ওই ব্যক্তি নিজের জীবনের সমস্ত সঞ্চয়, অর্থাৎ ৪০ লক্ষ ৯৫ হাজার টাকা আরটিজিএস করে প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।

পরে ভুল বুঝতে পেরে গত ১০ মার্চ নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারণার ওই বিপুল অর্থ অর্ঘ্য দাসের অ্যাকাউন্টে গিয়েছিল। বৃহস্পতিবার রাতেই তাকে পাকড়াও করে পুলিশ। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং বাকি টাকা উদ্ধারের সম্ভাবনা কতটা, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

লালবাজারের তরফে বারবার সতর্ক করা হচ্ছে যে, ভারতীয় আইনে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বলে কোনও শব্দ নেই। কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এভাবে ভিডিও কলের মাধ্যমে কাউকে বন্দি করতে বা টাকা দাবি করতে পারে না। এমন ফোন এলে আতঙ্কিত না হয়ে তৎক্ষণাৎ স্থানীয় থানা বা সাইবার সেলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ‘বাংলার মনে কী চলছে আজ ব্রিগেডই বলে দিচ্ছে’, মমতার গড় থেকে পরিবর্তনের ডাক মোদীর

    নিউজ ডেস্ক: “আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম।” শনিবার ব্রিগেডের জনসমুদ্রে দাঁড়িয়ে ঠিক এভাবেই বাংলাতেই নিজের ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে মেগা র্যালির…

    Share on Social Media

    মোদীর সভার আগে রণক্ষেত্র উত্তর কলকাতা, শশী পাঁজার বাড়িতে হামলা-বাস ভাঙচুর, জখম পুলিশও

    নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর ব্রিগেডে আসার প্রাক্কালে চরম উত্তেজনা ছড়াল উত্তর কলকাতায়। শনিবার দুপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গিরিশ পার্ক এলাকা। খাস মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    গয়েরকাটায় লরির চাকায় পিষ্ট চা শ্রমিক, ঘাতক লরি আটকের দাবিতে এশীয় হাইওয়েতে রণক্ষেত্র

    গয়েরকাটায় লরির চাকায় পিষ্ট চা শ্রমিক, ঘাতক লরি আটকের দাবিতে এশীয় হাইওয়েতে রণক্ষেত্র

    ‘বাংলার মনে কী চলছে আজ ব্রিগেডই বলে দিচ্ছে’, মমতার গড় থেকে পরিবর্তনের ডাক মোদীর

    ‘বাংলার মনে কী চলছে আজ ব্রিগেডই বলে দিচ্ছে’, মমতার গড় থেকে পরিবর্তনের ডাক মোদীর

    মোদীর সভার আগে রণক্ষেত্র উত্তর কলকাতা, শশী পাঁজার বাড়িতে হামলা-বাস ভাঙচুর, জখম পুলিশও

    মোদীর সভার আগে রণক্ষেত্র উত্তর কলকাতা, শশী পাঁজার বাড়িতে হামলা-বাস ভাঙচুর, জখম পুলিশও

    কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দুই দিনাজপুর, ঘরছাড়া শয়ে শয়ে পরিবার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১

    কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দুই দিনাজপুর, ঘরছাড়া শয়ে শয়ে পরিবার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১

    কাল ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কেবল ও বেয়ারিং মেরামতির জেরে শহরে ট্রাফিক বদল

    কাল ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কেবল ও বেয়ারিং মেরামতির জেরে শহরে ট্রাফিক বদল

    নিশিরাতে হাওড়ায় রহস্যময়ী তরুণী: উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাল পুলিশ

    নিশিরাতে হাওড়ায় রহস্যময়ী তরুণী: উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাল পুলিশ
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.